শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই
বুধবার ● ১৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই

বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই
মোঃ ওমর ফারুক,কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: ১৯৬০ ইংরেজি সালের কাপ্তাই বাধের ক্ষতি গ্রস্ত প্রায় ১শত মতো পরিবার সরকার মহোদয় কতৃক পরবর্তীতে রাঙামাটি - চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের পাশে (পিএসটিএস) সংলগ্ন সাপনালা পাড়ায় বি -ফরমমুলে স্থানান্তীরত করা হয় বলে জানা যায়।
সুত্র জানায়, বি - ফরমমুলে স্থানান্ত্রীত প্রায় ১০০ শতের মতো পরিবার সেই তখন থেকেই এই সাপনালা পাড়ায় পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করে আসছেন। কিন্তু সরকার আসে সরকার যায় বিধি বাম এই এলাকার স্থানীয় লোকজনের ২ টি প্রধান সমস্যা বিদ্যুৎ খুটি আছে কিন্তু সংযোগ নেই গ্রামীন সড়কের অবস্থা খুবই নাজুক! প্রতিদিন শত-শত স্থানীয় লোকজন ও কোমলমতি শিক্ষার্থীরা এই গ্রামীন এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় বলে জানান।
সরেজমিনে গেলে দেখা যায় উপজেলার বেতবুনিয়া সাপনালা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ! সবাই এগিয়ে আসেন এবং তাদের মধ্যে ব্যাবসায়ী মোঃ মাবুদ, মোঃ আমিনুল ইসলাম, জামাল মোরশেদ, ফাতেমা আক্তার, আরজুমনি সহ আরো অনেকেই ক্ষোভের সহিত এই প্রতিনিধিকে বলেন আমরা ১৯৬০ ইং সাল থেকে এখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসতেছি কিন্তু বিগত সরকারের আমলে আমাদের এই এলাকাকে বিএনপি এলাকা আখ্যা দিয়ে আমাদের এই এলাকার কোন উন্নয়ন করেনী। তাছাড়া এই এলাকায় প্রায় ১ শত হতে ১২০ পরিবারের বসবাস। বিগত সরকারের সময় আমাদের এই এলাকায় বিদ্যুৎ এর জন্য এলাকার ২ টি স্বচ্ছল পরিবার স্থানীয় এক আওয়ামীলীগ বেতাকে প্রায় ৭০ হাজার টাকা দিয়ে সেই সময় ৫ টি বিদ্যুৎ এর খুটি বসিয়েছে। কিন্তু বিগত সরকারের আমল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ খুটি গুলিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় নি। যার ফলে এই এলাকায় বিদ্যুৎ এর তার গুলি সব এক সাথে পেছিয়ে রেখে খুবই ঝুঁকি পুর্ন ভাবে এলাকার স্থানীয় লোকজন এই বিদ্যুৎ এর তার গুলির নিছে দিয়ে প্রতি দিন শত শত মানুষ জানের নিরাপত্তার ঝুঁকি নিয়ে চলাচল করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
অপরদিকে স্থানীয় লোকজন আরো বলেন, আমরা দীর্ঘ ৬৭ বছরেও এই এলাকায় গ্রামীণ রাস্তা সরকারিভাবে পাইনি। এলাকায় চলাচলের জন্য যে ২ টি গ্রামীণ রাস্তা রয়েছে তা আমরা এই এলাকার স্থানীয় লোকজনেরা নিজেদের উদ্যোগে করেছি বলে জানান। যদিও এই এলাকার স্থানীয় লোকজন বর্ষা মৌসুমে খুবই কষ্ট সহ্য করে এই কাঁদা মাটির ভাঙা গ্রামীণ রাস্তা দিয়ে কাদা পানি দিয়ে প্রতি দিন শত শত মানুষ স্কুল কলেজ মাদ্রাসা বাজার এবং হাসপাতালে যেতে হয়। তা ছাড়া আমরা রাস্তার বিষয়ে ইউএনও কাউখালী এবং বিদ্যুতের সংযোগ বিষয়ে আর ই বেতবুনিয়া ( বিউবি) এলাকাবাসি গন স্বাক্ষর করে আবেদন দিয়েছি বলেও জানান।
তাই বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি সরকার মহোদয় যেন এই এলাকার কাপ্তাই বাধের বি - ফরমমুলে বসবাসরত পরিবার গুলির দিকে সুদৃষ্টিতে তাকিয়ে তাদের প্রধান ২ টি নাগরিক সমস্যা দ্রুত যেন সমাধান কবে নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের পাশে দাড়ান এটাই তাদের একমাত্র প্রত্যাশা!





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)