রবিবার ● ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিন মেম্বারের বাড়ির গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ সময় ধরে অযত্নে পড়ে ছিল। অবশেষে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রাউজানের সাংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়।
কয়েক গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব বায়ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। সাবেক ইউপি সদস্য আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রফিক, জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট সাজ্জাদ, সাবেক মেম্বার আবুল কাসেম, বাগোয়ান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, সেচ্ছাসেবক নেতা সাইদুল আলম, সেচ্ছাসেবক দল নেতা রনি, শফিক তালুকদার, সাঈদ তালুকদার, রহিম, আজম, মুন্না তালুকদার, আরমান তালুকদার, ফারুক তালুকদার, আসিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে ইউসুফ তালুকদার বলেন, সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের উন্নয়নে কাজ করছে।
তিনি আরও বলেন, বাগোয়ান ইউনিয়নের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা চান।





উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার