সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ ৬ জুলাই ২০২৬, সোমবার সকালে খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে পিসিজেএসএস-সন্তু গ্রুপের তিন সদস্য নিহত হওয়ার ঘটনাকে ইউপিডিএফ ও পিসিজেএসএস-সন্তু গ্রুপের মধ্যে গোলাগুলির ফল হিসেবে কয়েকটি সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয় বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)।
সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, পিসিজেএসএস সন্তু গ্রুপের মধ্যে সাধারণ কর্মীদের বিদ্রোহ থেকে এই ঘটনার উৎপত্তি হয়েছে।
তিনি বলেন, ‘দলের ভেতরে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি চলতে থাকায় এবং ইচ্ছার বিরুদ্ধে ইউপিডিএফের সাথে সংঘাতে জড়াতে বাধ্য করানোর কারণে সন্তু গ্রুপের সাধারণ নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ দিন ধরে ক্ষোভ ও অসন্তাষ বিরাজ করছিল। তারই ফলশ্রুতিতে আজ তাদের পাঁচ সদস্য বিদ্রোহ করে দলত্যাগ করতে চাইলে তাদের ওপর মধুমঙ্গল পাড়ায় পিসিজেএসএস-সন্তু গ্রুপ গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়, বাকি দুই জনকে বন্দী করা হয়।’
ইউপিডিএফ নেতা মনে করেন আজকের ঘটনাটি কোন সাধারণ ও বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা সুবিধাবাদী ও আদর্শহীন রাজনীতির ওপর প্রতিষ্ঠিত পিসিজেএসএস-সন্তু গ্রুপের ভেতরে বড় ধরনের ভাঙনেরই ইঙ্গিত দিচ্ছে।
তিনি যাচাই বাছাইয়ের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার জন্য মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান জানান।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল