শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রবিবার ● ১২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্টাফ রিপোর্টার :: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বিস্তীর্ণ জনপদে সৃষ্ট দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষ। বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় বহু পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা এক বিবৃতিতে বলেন, দুর্যোগের এই সংকটময় সময়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী দ্রুত সরবরাহের পাশাপাশি জলাবদ্ধ ও বিচ্ছিন্ন এলাকায় আটকে থাকা মানুষদের নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ কোনো ব্যক্তি বা দলের নয়; এটি সমগ্র জাতির জন্য একটি মানবিক চ্যালেঞ্জ। তাই দল-মত নির্বিশেষে সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের জীবনরক্ষা ও দুর্ভোগ লাঘবে দ্রুত, সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সংকট মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।





আর্কাইভ