মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলা » কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ এলাকায় উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ জুলাই বিকালে এ খেলার উদ্বোধন করা হয়। সাবেক ফুটবলার ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা’র এ্যডহক কমিটির সদস্য মোঃ আসলাম খাঁনের উদ্বোধনে উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সমাজসেবক এবং সাবেক পার্বত্য মন্ত্রীর ব্যক্তিত্বগত কর্মকর্তা এম.আর হোসাইন জহির । এ সময় তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। ক্রীড়া উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মোঃ হাবিবুর রহমানের ধারাভাষ্যকারে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব এম সাকের হোসেন,কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দার আলী রাসেল,ইসমাইল হোসেন লিটন প্রমূখ। ৫০ মিনিটের নির্ধারিত খেলায় ফকিরাঘোনা২-০ গোলে কিংস অফ সার্কাসকে পরাজিত করে। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন শানু সজল ও কৃষ্ণ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অনান্যরা। এসময় এলাকার বহু ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল