শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাছিম উদ্দিন শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।বীর মুক্তিযোদ্ধা মরহুম মাছিম উদ্দিন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার এর মাধ্যমে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনিরুজ্জামান , আত্রাই থানা পুলিশের সেকেন্ড অফিসার ওবাইদুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান’সহ মুক্তিযোদ্ধাগণ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২২ আগস্ট) বৈকাল সাড়ে ৫টায় হাটকালুপাড়া- কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়ায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।

২ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভবনটি নির্মিত হবে। এটি বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নওগাঁ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটালাইজেশনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন এই ভবন নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষকে আর দূর-দূরান্তে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং সরকারি সম্পত্তির সঠিক সুরক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি সেবার পরিধি তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই কার্যালয় চালু হলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বাসিন্দারা এক ছাদের নিচে সহজ ও স্বচ্ছ উপায়ে প্রয়োজনীয় ভূমিসেবা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী,

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি’র সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)