শনিবার ● ২২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ে অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মশালে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর আয়োজনে এবং ঝালকাঠি জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকল্পটির আওতায় জমির ব্যবহার অনুযায়ী কৃষি, আবাসিক, বনাঞ্চল, জলমহাল, রাস্তাঘাট, শিল্পাঞ্চলসহ বিভিন্ন শ্রেণির ভূমি চিহ্নিত করে ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে ভূমির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা ও পরিকল্পনায় প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য-সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান