শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১

---
প্রতিনিধি পার্বতীপুর :: দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের একটি ভাঙাড়ির দোকানে অভিযান চালিয়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। এসব তার রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে বলে পুলিশের দাবি। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, বদরগঞ্জ থানা পুলিশ ও পার্বতীপুর মডেল থানা পুলিশের যৌথ সহযোগিতায় পার্বতীপুর পৌর শহরের আমিরগঞ্জ এলাকায় মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা ও অভিযোগের তদন্ত করতে গিয়ে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে হৃদয়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুরের আমিরগঞ্জের ওই ভাঙাড়ির দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে ১১৪ কেজি বৈদ্যুতিক তার এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা তারগুলোর একটি অংশ রংপুরের একটি বেসরকারি বিদেশি কোম্পানি থেকে চুরি করা হয়ে থাকতে পারে। তবে তারগুলোর সুনির্দিষ্ট উৎস ও মালিকানা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
স্থানীয়দের অভিযোগ, পার্বতীপুর শহর ও আশপাশের কয়েকটি ভাঙাড়ির দোকানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই মালামাল কেনাবেচা হয়ে আসছে। এসব দোকানে চোরাই বৈদ্যুতিক তার, লোহা ও অন্যান্য ধাতব সামগ্রী কীভাবে আসে এবং কারা সেগুলো কিনছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
আমিরগঞ্জের মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানেও এর আগে চোরাই মালামাল উদ্ধারের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে সাম্প্রতিক ১১৪ কেজি বৈদ্যুতিক তার উদ্ধারের ঘটনায় ওই দোকানকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর তোর মোবাইল ফোনে ( 01712644139) যোগাযোগ করলে বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৭৫০২) পার্বতীপুরে স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানে পাওয়া গিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। একই ভাঙাড়ির দোকানকে ঘিরে পৃথক সময়ে চোরাই বা সন্দেহজনক মালামাল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—পার্বতীপুরে চোরাই মালামাল সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না।
এদিকে শুধু একজনকে গ্রেপ্তার করেই তদন্ত শেষ না করে চোরাই বৈদ্যুতিক তারের উৎস, সরবরাহকারী, ক্রেতা ও বিক্রেতাদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, চোরাই তার চুরি করে একা বিক্রি করা সম্ভব নয়; এর পেছনে সংগ্রহ, পরিবহন ও বিক্রির একটি চক্র থাকতে পারে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানিয়েছেন, এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, পার্বতীপুর এলাকায় এর আগেও বৈদ্যুতিক তার চুরির ঘটনা সংবাদে এসেছে। ২০২৫ সালে পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের প্রায় ১৭ কিলোমিটার তার চুরির খবর প্রকাশিত হয়েছিল। ফলে নতুন করে ১১৪ কেজি চোরাই তার উদ্ধারের ঘটনায় বিদ্যুৎ ও বৈদ্যুতিক সামগ্রী চুরি-বেচাকেনা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)