মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: ০১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পর্ষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) রাঙামাটি জেলার উন্নয়ন কার্মকান্ডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দের পূর্ণসহযোগিতা কামনা করেন।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, জেলা কমিটির সাবেক সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্য মো. আবুল হাসেম, সম্পাদক মন্ডলীর সদস্য অরুনজিতা চাকমা, বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি সুজন চাকমা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইকো চাকমা, জেলা কমিটির সদস্য সাইমুন ইসলাম, মোহাম্মদ ফয়সাল ও কল্পনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা পরিষদ থেকে ফেরার পথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন গণমাধ্যমকে বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে আওয়ামীলীগ দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করেছিলো।
আওয়ামীলীগ দলীয় লোকজন আর তাদের দলীয় ঠিকাদার ব্যতিত প্রায় সাড়ে ১৮ বছর ধরে সাধারণ জনগণ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কোন ধরনের সুবিধাভোগি ছিলেন না। সাধারণ গরিব মানুষ সরকারি আর্থিক সাহায্য পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানের অফিসের সামনে ধরনা দিয়ে বসে থাকতে হতো।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার আওয়ামীলীগের ১৭ বছরের পতন হয়। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকারের মেয়াদ ছয় মাস ইতোমধ্যে মান্যবর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে উল্লেখ্যযোগ্য ভাল কাজ করে যাচ্ছেন। পাহাড়-সমতল এর উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা প্রসংশনীয়।
বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশী। তাই এই সরকারকে সময় দিতে হবে।
তিনি বলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ পর্ষদে সকল সদস্যের প্রতি আহবান থাকবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় যেন দলীয় কার্যালয়ে পরিনত করা না হয়।
চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বাবুর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ যেন জনবান্ধব এবং রাঙামাটি জেলার উন্নয়নের প্রাণ কেন্দ্র হিসাবে যেন জেলার সকল শ্রেণী-পেশার মানুষের আস্থা অর্জন করতে পারে।
জেলার একমাত্র বাম ধারার প্রগতিশীল রাজনীতিক পার্টি এবং বিএনপির শরিক দলের জেলা নেতা নির্মল বড়ুয়া মিলন নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও পর্ষদ সদস্যের প্রতি এই আহবান জানান।
উল্লেখ্য, গত ২০ আগস্ট রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হলেন : শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মানুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রজ্ঞাপনে ২০২৪ সালে গঠিত পরিষদ বাতিল করা হয়।





বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর