শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ

--- রাঙামাটি, ১৭ অক্টোবর, ২০২৬ :: পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন। দ্রুতই এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
আজ শনিবার ১৭ অক্টোবর রাঙামাটি জেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন সনাতন ধর্মীয় মন্দিরে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল এ কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সম-অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মাধ্যমে বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।”
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন যে, পার্বত্য চট্টগ্রামের বিশাল এই উন্নয়ন প্রকল্পের আওতায় অনুন্নত ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, টেকসই সামাজিক নিরাপত্তা বিধান, দূরবর্তী অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
পার্বত্য অঞ্চলের সুষম, শান্তি ও সম্প্রীতির ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “পাহাড়ের পাহাড়ী-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিময় পরিবেশে বসবাস করলে সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজতর হয়। দেশের অন্যান্য জেলার তুলনায় এই তিন পার্বত্য জেলাকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং এ অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।”
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলার ৪৭টি মন্দিরের অনুকূলে মোট ২৪ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহী কালীতলা (কালীবাড়ি) মন্দির পরিদর্শন করেন।
এর আগে তিনি রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।





আর্কাইভ