বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি :: রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত শাখা কর্তৃক গণমা্ধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় সুমন তঞ্চঙ্গা, পিতা- তপন তঞ্চঙ্গা জাল উত্তরাধিকার সনদ ব্যবহার করে প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য একটি আবেদন করেন।
আবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি যাচাইকালে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত উত্তরাধিকার সনদটি জাল বলে প্রমাণ পায়।
অভিযুক্ত সুমন তঞ্চঙ্গা কর্তৃক তার চাচা মৃত সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ হিসেবে উক্ত ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য জাল সনদ দাখিল ও মিথ্যা তথ্য সরবরাহ করা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(১)(চ) ধারা লঙ্ঘন। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার উদ্দেশ্যে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের হাতে অভিযুক্তকে সোপর্দ করা হয়।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ