শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা

--- আকতার হোসেন, মিরসরাই :: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সমাজকর্মী ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ সম্মাননা অর্জন করেছেন মিরসরাইয়ের সমাজকর্মী গোলাম মর্তুজা। দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত ১ নভেম্বর জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

গোলাম মর্তুজার সমাজকর্মের হাতেখড়ি হয়েছিল মিরসরাইয়ের পূর্ব হিঙ্গুলীর সামাজিক সংগঠন ‘জাগ্রত প্রতিভা’র মাধ্যমে। একসময় সংগঠনটির সাধারণ সদস্য হিসেবে পথচলা শুরু করলেও বর্তমানে তিনি একই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। নিজের পথচলার শুরুতেই যে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি অর্জনকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

বর্তমানে গোলাম মর্তুজা পূর্ব হিঙ্গুলীর জাগ্রত প্রতিভার সভাপতি, মিরসরাইয়ের লাইফ সেইফার সংস্থার সাধারণ সম্পাদক এবং করেরহাটের উদয়ন ক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ‘শেষ বিদায়ের বন্ধু’ অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক হিসেবেও মানবিক সেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে সংগঠিত করা এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবায় ভূমিকা রেখে চলেছেন।

গোলাম মর্তুজা মিরসরাইয়ের ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত সিরাজ উদ দৌলা ও মানোয়ারা বেগমের প্রথম সন্তান।

মিরসরাইয়ে ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৮০০ শিক্ষার্থী

মিরসরাই :: মিরসরাইয়ে ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার হিঙ্গুলী কদমতলা ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষার সুষ্ঠু পরিচালনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিদর্শন করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন, নাজমুল হক সোহাগ, কামরান সরোয়ার্দী, মুসলিম উদ্দিন, রহিম উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল মোতালেব, সেলিম হাজারী, সাইফুল ইসলাম, মেহেদী হাসান মিঠু, শাহাদাত হোসেন মিশু, সাজেদুল করিম জিহাদী, জুয়েল দাশ, ইব্রাহিম খলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরীক্ষা পরিদর্শন শেষে দিদারুল আলম মিয়াজী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের এ ধরনের মেধাবৃত্তি আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের ভালো উদ্যোগে আমরা সংগঠনটির পাশে থাকব।

ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের অন্যতম উদ্যোক্তা ফয়সাল তৈমুর বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাক। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মানোন্নয়নে ফিয়ারলেস স্পোর্টিং ক্লাব ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। এ আয়োজন সফল করতে সহযোগিতা করা শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, ফিয়ারলেস স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবৃত্তি পরীক্ষাসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।





আর্কাইভ