শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা

--- আহমদ বিলাল খান, রাঙামাটি প্রতিনিধি :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়।
শনিবার ৭ নভেম্বর জেলা কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ (মামুন)।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের চেতনা জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসন, দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা যেন কখনো জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়। এর ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল শাফায়াত জামিলের নেতৃত্বে সংঘটিত সামরিক অভ্যুত্থানের সময় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ ইতিহাসের আলোচিত অধ্যায়। এ দিনের তাৎপর্য অনুধাবনে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন পক্ষের ভূমিকা নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল হাশেম এবং ইসলামিক ফাউন্ডেশনের বিলাইছড়ি উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আলী আহসান ভূঁইয়া।
আলোচনায় অংশ নেন মউশিক শিক্ষক সমিতি রাঙামাটির সভাপতি মাওলানা মো. নোমান এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা মো. ইব্রাহিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষক মাওলানা রহমত উল্লাহ। নাত পরিবেশন করেন শান্তিনগর জামে মসজিদের ইমাম মো. মোজাহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





আর্কাইভ