শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্বরাষ্ট্রমন্ত্রী হয় দিব্যজ্ঞানী, নয়তো মাথা খারাপ (ভিডিওসহ)
প্রথম পাতা » অপরাধ » স্বরাষ্ট্রমন্ত্রী হয় দিব্যজ্ঞানী, নয়তো মাথা খারাপ (ভিডিওসহ)
সোমবার ● ১৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বরাষ্ট্রমন্ত্রী হয় দিব্যজ্ঞানী, নয়তো মাথা খারাপ (ভিডিওসহ)

 ---
অনলাইন ডেস্ক :: নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বান্দরবান রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তে।

ক্ষোভ প্রকাশ করে ধর্মীয় এ গুরু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বললেন, ভিক্ষু হত্যায় স্বজনরা জড়িত? হয়তো তিনি দিব্যজ্ঞানসম্পন্ন ব্যক্তি, নয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা খারাপ। তিনি এ কথা কেন বললেন স্বজনরা জড়িত? দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর প্রতিটি কথা সারা বিশ্ব শোনে। তাই আমরা চাই, মুখ ফসকে যেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা না বলেন। আমরা চাই তাঁর প্রতিটি প্রদক্ষেপ হবে লোহার মতো শক্ত। আর প্রতিটি আইনি ব্যবস্থায় বিশ্ববাসী যেন বুঝতে পারে বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিতে আছে।’

নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে আজ জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বান্দরবান রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তে।

সংশ্লিষ্ট খবর
বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর গলাকাটা লাশ উদ্ধার

আজ রোববার বিকেলে ভিক্ষু হত্যার প্রতিবাদে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তে। বৌদ্ধ ভিক্ষু পরিষদ এবং বৌদ্ধ ভিক্ষু ইয়ং অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে বান্দরবান রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তের নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা রাজগুরু বিহার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তে, স্থানীয় নেতা মংমং চাক, ভিক্ষুর আত্মীয় থোয়াইগ্যা চাক প্রমুখ।

---

গত শনিবার ভোরের কোনো এক সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উকে (৭৮) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে পূজারীরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখতে পান। তার পরই তাঁরা পুলিশকে খবর দেন।

এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক গতকাল শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় চাক সম্প্রদায়ের একজনসহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) এবং রহিম (২৯)।

ঘটনার দিন দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজশাহীতে ছিলেন। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ উল্লেখ করে ঘটনায় ভিক্ষুর স্বজনরা জড়িত বলে দাবি করেন।

আজ বান্দরবানে ভিক্ষু হত্যার প্রতিবাদ সমাবেশে এর তীব্র প্রতিবাদ জানান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তে। এ সময় তিনি বলেন, ‘সারা বাংলাদেশে নরহত্যা হচ্ছে। খ্রিস্টান ফাদারকে হত্যা করছে, হিন্দু পুরহিতকে মারছে, নিরীহ সাংবাদিকদের হত্যা করছে। এখন বৌদ্ধ ধ্যানী এক ভিক্ষুকে হত্যা করা হলো, যিনি জঙ্গলে বসে ধ্যান করতেন।’

‘এগুলো কারা মারছে, আমরা জানি না। তাই আমরা নিরাপত্তা চাই, শান্তি চাই। সরকার ইচ্ছে করলে ঘটনার তদন্ত করতে পারে, আসামিদের ধরতে পারে, সুষ্ঠু বিচার করে শাস্তি দিতে পারে। সরকারের সে ক্ষমতা আছে, এটাই আমাদের বিশ্বাস।’

ভিক্ষু হত্যার সুষ্ঠু বিচার দাবি করে অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তে আরো বলেন, অন্যান্য মামলাগুলোর মতো যেন এ ঘটনার বিচারে বিলম্ব না হয়।

এদিকে ভিক্ষু হত্যার প্রতিবাদে জেলার লামা উপজেলাসহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সূত্র :এনটিভি

ভিডিও দেখুন





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ