শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীর লিচুর হাট জমে উঠেছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীর লিচুর হাট জমে উঠেছে
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীর লিচুর হাট জমে উঠেছে

---

এএ আজাদ হান্নান,ঈশ্বরদী প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মিঃ) লিচুর রাজধানী বলে খ্যাত ঈশ্বরদীতে উত্‍পাদিত লিচুর সারা দেশেই কদর ও সুনাম রয়েছে ৷ বর্তমানে লিচু গাছের প্রতিটি ডালে থোকায় থোকায় লিচু পেকে টকটকে লালচে হলুদ রঙ ধারণ করতে শুরম্ন করেছে৷ ঈশ্বরদীর জয়নগর লিচু হাটে ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পাইকারী লিচু ক্রেতার পদভারে সরগরম হয়ে উঠেছে৷ চাষিদের আশানুরূপ ফলন না হলেও মোটামুটি ভাল ফলন হয়েছে ৷ দেশীয় লিচু চাষিরা খরার কারণে কিছুটা বিপাকে পড়লেও বোম্বাই লিচু চাষিদের বড় কোন প্রাকৃতিক দুর্যোগ বা খরা পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি৷ চৈত্রের শুরতে ও বৈশাখের শেষে প্রায়ই বৃষ্টি হওয়ায় লিচু গাছে তেমনভাবে পানিও দিতে হয়নি৷ গত মৌসুমের তুলনায় এবারে সম্প্রসারিত হয়ে ২৭’শ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে ৷ ইতোমধ্যে দেশি, বোম্বাই, চাইনা ৩, মোজাফফর জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে৷ এই লিচু প্রতি হাজার ২হাজার থেকে ২৫’শ টাকা পর্যন্ত দরে আবার কোন কোন সময় ৩ হাজার টাকাও কোয়ালিটি অনুযায়ি বিক্রি হচ্ছে ৷ তবে অন্যন্য জাতের লিচুর পরিমাণ কম ৷ ঈশ্বরদীতে বোম্বাই লিচুই বেশি পরিমাণে উত্‍পাদিত হয় ৷ সবকিছু মিলিয়ে চলতি মৌসুমে ঈশ্বরদীতে ৩’শ থেকে সাড়ে তিনশত কোটি টাকার লিচু বিক্রি হবে বলে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট লিচু ব্যবসায়ী ও চাষিরা সরেজমিনে লিচুর বিভিন্ন বাগানে গিয়ে জানা গেছে, লিচু ভাঙ্গতে, বাছতে, ঝুড়ি করতে লিচু চাষীরা ব্যসত্ম সময় পার করছেন ৷ ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের লিচু চাষি ও স্বর্ণপদকপ্রাপ্ত আব্দুল জলিল কিতাব মন্ডল লিচু কিতাব বলেন, প্রচন্ড খরার কারণে দেশীও লিচুর কিছূটা ক্ষতি হলেও এখন পর্য়ন্ত আবহাওয়া অনুকুল থাকায় বোম্বাই লিচুর আশানুরূপ ফলন হবে ও বাজার মুল্যও ভালো হবে বলে আশা করা যাচ্ছে ৷
অন্যান্য লিচু চাষীরাও বলেন, লিচু চাষ লাভজনক হওয়ায় উপজেলার কৃষকরা অল্প জায়গায় বাগান করে সহজে স্বাবলম্বী হতে পারছেন৷ এছাড়া ঈশ্বরদীতে লিচু চাষের জন্য অনুকূল পরিবেশ থাকায় লিচু বাগানগগুলো থেকে তুলনামূলকভাবে ভালো ফলন হচ্ছে ৷
ঈশ্বরদীতে সাধারণত তিন প্রজাতির লিচুর বেশি ফলন হয়ে থাকে ৷ এগুলো হলো দেশি (আঁটি) লিচু, বোম্বাই লিচু ও চায়না-৩ লিচু ৷ এছাড়াও বিভিন্ন বাগানে কদমী লিচু, কাঁঠালী লিচু, বেদানা লিচু ও চায়না ১, ২, ৩ জাতের লিচুরও চাষ হচ্ছে ৷ তিন প্রজাতির লিচুর মধ্যে সবার আগে দেশি লিচু পেকে থাকে ৷ তাই চাষি ও ব্যবসায়ীরা বাজারে সবার আগে দেশি লিচু নিয়ে আসেন৷ বোম্বাই ও চায়না-৩ লিচু বেশি দামে বিক্রি করেন ৷
কৃষি অফিস সূত্র জানায়, ঈশ্বরদীর ছলিমপুর, সাহাপুর , দাশুড়িয়া ও লক্ষিকুন্ডা ইউনিয়নে সবচেয়ে বেশি লিচুর আবাদ হয়ে থাকে৷ প্রতিটি বাড়িতেই রয়েছে লিচুর বাগান৷ উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক হারে লিচুর চাষ হচ্ছে ৷ আগে যেসব জমিতে সবজি, হলুদ, আম এবং কাঁঠাল হতো এখন সেখানে হয়েছে লিচু বাগান৷ লিচু চাষে লাভ বেশি হওয়ায় ১০ থেকে ১৫ বছর ধরে চাষিরা লিচু চাষের দিকে ঝুঁকে পড়েছেন ৷
১৭ মে মঙ্গলবার সকালে সরেজমিনে জয়নগর লিচু হাটে গিয়ে দেখা যায়, প্রতি হাজার দেশি (আঁটি) লিচু বিক্রি হচ্ছে দু’ হাজার টাকা পর্যন্ত ৷ বোম্বাই লিচু বাজারে বিক্রি হচ্ছে ২হাজার থেকে ২৭’শ টাকা পর্যন্ত ৷ স্থানীয় লিচু ব্যবসায়ী আবু তাহের ও ছানাউল প্রামানিক জানান, ভালো জাতের বোম্বাই লিচু প্রতি হাজার ২৫’শ-২৭’শ টাকা দরে বাগান ও লিচু হাট থেকে কিনতে হচ্ছে ৷ ঢাকার পাইকারি ব্যবসায়ী রহমত, মসলেম ও মোজাম্মেল জানান, তারা প্রতিদিন ঈশ্বরদীর বিভিন্ন হাট ও লিচু বাগান থেকে লিচু কিনে ঢাকার বিভিন্ন পাইকারি আড়তে বিক্রি করছেন৷
এদিকে ঈশ্বরদী উপজেলার জয়নগর শিমুলতলা, আওতাপাড়া, বাঁশেরবাদা, সাহাপুর, দাশুড়িয়া, প্রভৃতি স্থানে শুধুমাত্র লিচু মৌসুমে জমে উঠেছে ছোট বড় পাইকারী লিচুর হাট ৷ প্রতিদিন সকালে বসছে লিচুর বিশাল হাট৷ এসব হাট থেকে প্রতিদিন গড়ে ১’শ থেকে ১৫০ ট্রাক লিচু রাজধানী ঢাকা সহ বরিশাল রাজশাহী, সিলেট, চিটাগাং, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা লিচু বিক্রি করছেন ৷ ঈশ্বরদীর এই লিচু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মার্কেটে বেশ সুনাম ও চাহিদা রয়েছে ৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)