মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের ডুয়েটে ভর্তি পরীক্ষা ১৯ মে
গাজীপুরের ডুয়েটে ভর্তি পরীক্ষা ১৯ মে

গাজীপুর জেলা প্রতিনিধি :: (জ্যৈষ্ঠ ১৪২৩ :: বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি.আর্ক) প্রোগ্রামে ২০১৫-১৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা ১৯ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে৷
প্রথম শিফট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা৷
দ্বিতীয় শিফটে দুপুর দুইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেঙ্টাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা৷
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় মোট ৬০০ আসনের বিপরীতে ৭৬৪৫ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে৷ গড়ে একটি আসনের জন্য লড়ছে ১৩ জন পরীক্ষার্থী৷ বিভাগওয়ারী সকালের শিফটে পুরকৌশল বিভাগে ১২০টি আসনের বিপরীতে ১৮৫১জন পরীক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ আসনের বিপরীতে ৭৯৯, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ আসনের বিপরীতে ১১০৮ এবং স্থাপত্য বিভাগে ৩০ আসনের বিপরীতে ৩৩২ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে৷
বিকেলের শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ আসনের বিপরীতে ১৯১৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ আসনের বিপরীতে ১২৪৬ ও টেঙ্টাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ আসনের বিপরীতে ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে৷





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা