শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রেমিকাকে বেঁধে রেখে রাতভর নির্যাতন
প্রথম পাতা » অপরাধ » প্রেমিকাকে বেঁধে রেখে রাতভর নির্যাতন
মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমিকাকে বেঁধে রেখে রাতভর নির্যাতন

---

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে হাসিনা খাতুন (২২) নামে এক কলেজ ছাত্রীকে (প্রেমিকা) দঁড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রেমিক বকুল ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে ৷
মেয়েটি (প্রেমিকা) বিয়ের দাবি নিয়ে তার প্রেমিক বকুল হোসেনের বাড়িতে গেলে তার ওপর এই নির্যাতন চালানো হয় ৷ হাসিনা খাতুন মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়াপুর গ্রামের জালাল উদ্দীন শেখের মেয়ে ৷
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷
ঝিনাইদহ সদর থানায় আনার পর মেয়েটি জানায়,তাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে পোড়াহাটী গ্রামের ইমান আলীর ছেলে বকুল হোসেন প্রায় ২ বছর ধরে সম্পর্ক গড়ে তোলে৷ বকুল হোসেন তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দিলে সোমবার রাতে মেয়েটি বকুলের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয় ৷

হাসিনা পোড়াহাটি গ্রামে আসার পর বকুল ও তার পরিবারের লোকজন মেয়েটিকে দঁড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে সারারাত নির্যাতন চালায় ৷ হাসিনা খাতুন বকুলের ভাবির চাচাতো বোন ৷ খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে মেয়েটিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে যায়৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুলসহ বাড়ির লোকজন পালিয়ে যায় ৷
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে ৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷





আর্কাইভ