বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ‘মা’ সমাবেশ
আলীকদমে ‘মা’ সমাবেশ

হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) পার্বত্য বান্দবানের আলীকদমে ‘মা’ সমাবেশ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকাল ১১ টায় আলীকদম উপজেলার বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্দ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও কমিউনিটি গ্রুপ এর আয়োজনে বাবুপাড়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে গর্ববতী মহিলাদের বিনামূল্যে চেক-আপ, রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়৷
পার্টনার্স ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র ইউ এফ উমেচিং চাক এর সঞ্চালনায় নয়াপাড়া কমিউনিটি গ্রম্নপ এর সভাপতি ফোগ্য মার্মা সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর আলীকদম প্রতিনিধি হাসান মাহমুদ৷ সমাবেশে বক্তারা গর্ববতী মায়ের যত্ন নেওয়া এবং মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন৷ এসময় বক্তারা নয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে সদ্যসৃষ্ট প্রসব কেন্দ্রে সম্পুর্ণ বিনা মূল্যে ডেলিভারী সেবা নেওয়ার পরামর্শ দেন এবং পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে গর্ভবতী মায়েদের জন্য আয়রন টেবলেট বিতরণ করেন৷ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইডি’র লামা ও আলীকদম উপজেলা কো-অর্ডিনেটর রাহুল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সলিল ত্রিপুরা ও বাবু পাড়ার পাড়া কারবারী আবুমং মার্মা প্রমূখ৷





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬