শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাঁজাসহ যুবক আটক
গাঁজাসহ যুবক আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) গাজীপুরের কালিয়াকৈর থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ রানা (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ৷ আটক রানা টাঙ্গাইলের মধুপুর থানার ভবানিরটেকি এলাকার খোকা মিয়ার ছেলে৷
২৬ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর দোকানপাড় থেকে তাকে আটক করা হয়৷
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বিকেলে গাঁজা নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর দোকানপাড় এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল রানা৷ সন্দেহ হলে তাকে আটক করে সঙ্গে থাকা শপিং ব্যাগটি তল্লাশী করা হয়৷ এসময় ব্যাগ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়৷
রানা কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত্ দিঘীরপাড় এলাকার শওকত হোসেনের বাড়িতে ভাড়া থাকতো৷ সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত৷
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ