শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের থানছিতে খাদ্যসংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ
বান্দরবানের থানছিতে খাদ্যসংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ

মোহাম্মদ আব্দুর রহিম, বন্দরবান প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) বান্দরবানের থানছি উপজেলার খাদ্য সংকট মোকাবিলার লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২৮ মে শনিবার সকালে ১০০ মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে৷ এর আগে বান্দরবান জেলা প্রশাসন থেকে দুই দফায় ৪৬ মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়৷
এসব ত্রাণের চাল জরুরি ভিত্তিতে খাদ্যসংকট এলাকাসমুহে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ প্রয়োজনে ব্যবহার করা হবে সেনাবাহনিীর সহায়তায় হেলিকপ্টারও৷ তিন্দুর ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা এবং রেমাক্রি ইউপির চেয়ারম্যান রণি মারমা জানান, তাদেরইইনয়নের দুর্গম ও খাদ্যসংকট এলাকাসমুহে শুক্রবার থেকে ত্রাণের চাল পাঠানোর কাজ শুরু হয়েছে৷
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, গত বছর খড়া ও অনাবৃষ্টির কারণে থানছি উপজেলার দুর্গম এলাকাসামুহে জুমচাষ তেমন হয়নি৷ ফলে গত মার্চ মাস থেকে খাদ্যাভাব দেখা দিয়েছে৷ আগামী অক্টোবর মাস পর্যন্ত খাদ্যভাব প্রবণ এলাকাসমুহে সরকারি ভাবে চাল বিতরণ করা হবে ৷ এ ছাড়াও বিশেষ ভিজিএফ এবং ভিজিডি কর্মর্সুচিও চালু করা হবে দ্রুত সময়ের মধ্যেই ৷ জেলা প্রশাসক জানান, ইতিমধ্যেই অভাবগ্রস্ত ২হাজার ৩০০ পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে ৷ প্রয়োজনে এ তালিকা সমপ্রসারণ করা হবে ৷
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সাংবাদিকদের জানান, জেলায় খাদ্য সংকট নেই, প্রতিকুল আবহাওয়ার কারণেই গত বছর পাহাড়ে জুমচাষ কম হওয়ায় সামকিভাবে এ সমস্যা দেখা দিয়েছে ৷ তবে সরকার থানছি উপজেলার দুর্গম এলাকাসমুহে খাদ্যসংকট নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ পর্যায়ক্রমে সরকারি গৃহিত কার্যক্রম বাস্তবায়িত হবে ৷





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬