মঙ্গলবার ● ৩১ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পরিবার পরিকল্পনা কর্মশালা
বিশ্বনাথে পরিবার পরিকল্পনা কর্মশালা

বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ওয়াহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্যের মানউন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে৷ অর্জিত হয়েছে সাফল্য৷ প্রধানমন্ত্রীর পুরস্কারের মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে৷ তাই পরিবার পরিকল্পনার সকল কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে৷ কেউ দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ তিনি ৩০ মে সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত ‘দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরন কর্মশালা’র সমাপনি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবিরের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম-সচিব মো. ফজলুল হক, আই.ই.এস ও যুগ্ম-সচিব ফেরদৌস আলম, এম.আই.এস একেএম মাহবুবুর রহমান জুওয়ারদার৷ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মো. কুতুবউদ্দিন৷
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া আক্তার, উপ-পরিচালক (সিলেট) ডাক্তার লুত্ফুন্নাহার জেসমিন, আঞ্চলিক সুপারভাইজার ডাক্তার ওমর গুল আজাদ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভাষ চন্দ্র মানি প্রমুখ৷
অনুষ্ঠানের শুরম্নতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েমসজিদের ইমাম ক্বারী মাওলানা হাবিবুর রহমান৷ ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের তত্ত্ববধানে এবং মেরী স্টোপস বাংলাদেশ ও জামর্ান দাতা সংস্থা কে.এফ.ডবিস্নউ -এর সার্বিক সহযোগীতায় প্রশিৰণ ও অবহিতকরন কর্মশালা’টি অনুষ্ঠিত হয়৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪