রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে ৷ বন্য প্রাণী ও পরিবেশ বাঁচায়, প্রকৃতি বাঁচায় দেশ, প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫ জুন রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
সকাল ৯ টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন, দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, জেলা সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, সহকারী পুলিশ সুপার শহিদুল্লাহ, স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী প্রমুখ৷

শোভাযাত্রা শেষে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় সমাজ সেবক মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক নুরুল আফসার, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট রেজাউল, জেলা কৃষি কর্মকর্তা রমনি কান্ত চাকমা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী প্রমূখ উপস্থিত ছিলেন৷





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬