শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » ঢাকা » জাতীয় মুফাসসির পরিষদের স্মরণ সভা
প্রথম পাতা » ঢাকা » জাতীয় মুফাসসির পরিষদের স্মরণ সভা
রবিবার ● ৫ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় মুফাসসির পরিষদের স্মরণ সভা

---মুহাম্মদ আবদুল কাহহার, ঢাকা প্রতিনিধি :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন একজন ব্যতিক্রমী খ্যাতিমান আলেমে দ্বীন ৷ তিনি বড় মাপের একজন জ্ঞানী হওয়া সত্ত্বেও কখনই অহংকার আসতে পারে এমন কোন কথা বলতে ও কাজ করতে আমরা দেখিনি ৷ কঠিন ও জটিল মাসয়ালাকে সহজভাবে উপস্থাপন করতে পারতেন ৷ এককথায় তিনি ছিলেন নির্মল হদয়ের একজন মানুষ ৷ পরকালের কাজকে অগ্রাধিকার দিতেন এবং তা নিয়েই ব্যস্ত থাকতেন ৷ স্মরণ সভায় আগত বক্তারা স্যারকে নিয়ে এভাবেই কথা বলেছিলেন৷

৪জুন শনিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের এক অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ঢাকা মহানগরী এ স্মরণ সভার আয়োজন করে ৷ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শরীফবাগ কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায়, মুফাসসির পরিষদের সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন ৷

বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গবেষক ও আলেমে দ্বীন ইসলামী বিশ্ব বিদ্যালয়’র আল কোরআন অ্যান্ড স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফেজ এ বি এম হিযবুল্লাহ ৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মাদরাসা-ই-আলিয়ার সাবেক প্রিন্সিপাল প্রফেসর ইসলাম গণী, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. খলিলুর রহমান মাদানী, প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশরাফী, ছারছিনা দরবারের ছোট পীর শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মুফতি মোহাম্মদ যাকারিয়া, মোহাম্মদ ইমদাদ হোসাইন, মাওলানা নাজিম উদ্দীন, মরহুমের জামাতা ড. খোন্দকার হাবিবুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা আবুল কালাম আজাদ আল-আযহারী, মাওলানা ইবরাহিম খলীল প্রমুখ ৷

প্রধান অতিথি নয়া দিগন্ত সম্পাদক তার বক্তব্যে বলেন, মরহুম প্রফেসর ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামকে বর্তমান যুগের আঙ্গিকে উপস্থাপন করেছেন ৷ সমাজে আলেমগণই মানুষকে সত্য বলা শেখায় ৷ ধর্ম মানুষকে নৈতিক শিক্ষা দেয় ৷ তিনি আরো বলেন, মরহুমের কর্ম ও আদর্শই তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে ৷ স্মরণ সভায় অন্যান্য বক্তারা বলেন, শিরক ও বিদআতমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান মুসলিম মিল্লাত অনাগতকাল স্মরণ রাখবে ৷ প্রত্যেকের ঈমানকে বিশুদ্ধ করতে তার লেখা বইগুলো সংগ্রহ করে তা ব্যক্তি জীবনে আমলের পাশাপাশি তার লেখনি ও চিন্তাধারাকে এগিয়ে নিতে আহবান জানানো হয় ৷ শ্রদ্ধেয় স্যার জ্ঞানের এক উচ্চতায় অবস্থান করলেও তিনি ছিলেন বিনয়ী, পরোপকারী এবং ইসলামের বিশুদ্ধ খাদেম ৷ পরিশেষে দুয়া-মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা্ হয় ৷





ঢাকা এর আরও খবর

কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)