শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটি হাসপাতালের চারপাশ আবর্জনায় ভরে গেছে : মারাত্মক ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটি হাসপাতালের চারপাশ আবর্জনায় ভরে গেছে : মারাত্মক ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের
রবিবার ● ৫ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি হাসপাতালের চারপাশ আবর্জনায় ভরে গেছে : মারাত্মক ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের

---

ষ্টাফ রিপোর্টার :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার নাগরিকদের সরকারী স্বাস্থ্য সেবা প্রদানের একমাত্র সদর হাসপাতালটির চারপাশ বর্জ্য, ময়লা আবর্জনায় ভরে গেছে৷ ফেলে দেওয়া ডাবের খোলসে বৃষ্টির পানি জমে মশা মাছিসহ বিভিন্ন কীটপতঙ্গ বংশ বিস্তার করছে হাসপাতালের আঙিনায়৷ বর্ষা মৌসুম শুরু হওয়ায় মশার প্রকোপ আরো বেড়ে গেছে ব্যাপক হারে৷ ফেলে দেওয়া সিরিঞ্জ, সুঁইসহ প্রসুত মায়েদের সেনিটারী ন্যাপকিনও দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে৷ প্রতিনিয়ত সদ্য প্রসুত মায়েদের রক্তমাখা নাড়ী এবং সেনিটারী ন্যাপকিন কুকুর ও কাক যত্রতত্র মুখে নিয়ে ঘুরতে দেখা যায়৷ এমন অপরিচ্ছন্ন পরিবেশে হাসপাতালে রোগীর চিকিত্‍সা নিতে আসা সুস্থ মানুষগুলোও মশার কামড় ও দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে, যা কর্তৃপক্ষের নজরে আসে না৷ হাসপাতালের পায়নিষ্কাশনের ড্রেন গুলি থেকে ঢেয়ে আসা দুর্গন্ধে অনেক সুস্থ্য মানুষকেও বমি করতে দেখা গেছে৷
এমন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিত্‍সা সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই, কারণ রোগমুক্তির জন্য পারিপার্শিক পরিবেশও গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে৷ হাসপাতালের আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান রয়েছে কিনা তাতেও সন্দেহ রয়েছে, যদি থাকলে নির্দিষ্ট স্থানে আবর্জনা কেন অপসারিত হচ্ছে না জনমনে প্রশ্ন৷
জেলাতে এই একটি মাত্র হাসপাতাল হওয়ায় রোগীদের অন্যপথ অবলম্বনের সুযোগও নেই৷ হাসপাতালের সড়কটিও দখলদারের কবলে পড়ে সরু হয়ে গেছে, সরকারী জায়গা পরিমাপ, পরিচিহ্নিত করা হাসপাতালে সড়ক থেকে দোকানপাট উচ্ছেদ করার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল৷ রাঙামাটি সদর হাসপাতালে সামনের সড়কটিও দীর্ঘ দিন ধরে খানাখন্দে ভরা৷ সড়কটির অবস্থা এতই নাজুক একজন প্রসব যন্ত্রনায় পীড়িত প্রসূতি মা অথবা রোগীবাহি গাড়ি খানাখন্দে পড়ে ঝাকুনিতে রোগীরা রাস্তায় আরো অসুস্থ্য হয়ে পড়ে৷ তাই জনস্বার্থে রাঙামাটি আধুনিক সদর হাসপাতালের সড়কটি মেরামত এবং হাসপাতালের পরিবেশকে স্বাস্থ্যকর ও রোগীবান্ধন করার দাবি জানিয়েছেন চিকিত্‍সা নিতে আসা জেলার ভুক্তভোগীরা৷
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তাগণ নাকে রুমাল দিয়ে ভিতরে প্রবেশ করলেও নজর পড়ছেনা এসব খানাখন্দ ও আবর্জনার দিকে৷ আবর্জনায় ভরে গেছে রাঙামাটি হাসপাতালের চারপাশ, নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারন না করায় রাঙামাটি সদর হাসপাতাল কর্তৃপক্ষের উদাসিনতার কারণে এলাকায় বসবাসরত জনসাধারনসহ প্রত্যন্ত এলাকা থেকে চিকিত্‍সা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে ৷
বাংলাদেশের সংবিধান অনুসারে একজন নাগরিকের জন্মগত ভাবে মৌলিক অধিকার গুলির মধ্যে স্বাস্থ্য অন্যতম ৷ স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন চিকিত্‍সা সেবা ৷ চিকিত্‍সা সেবার আগে প্রয়োজন স্বাস্থ্যসম্মত পরিবেশ৷





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)