সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাটিরাঙ্গায় উন্নয়ন পরিকল্পনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা
মাটিরাঙ্গায় উন্নয়ন পরিকল্পনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রকল্প প্রনয়ণ কমিটি (ডব্লিউসি) কে কার্যকর করার লক্ষে এলজিইডি’র রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট উপ-পরিচালক মো: মাহবুবুর রহমান বলেন,উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে তৃনমুলের মতামতকে অগ্রাধিকার দিতে হবে ৷ সরকারি অর্থের ব্যবহার, বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী করতে পারলেই কাঙ্খিত উন্নয়ন অর্জিত হবে৷ তিনি বলেন,পৌর পরিষদের গৃহীত কর্মকান্ডে বেশী বেশী পৌর নাগরিকদের সম্পৃক্ত করতে পারলে পৌর পরিষদকে আরও শক্তিশালী করা সম্ভব হবে৷ তিনি এলজিইডি’র রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট ও মাটিরাঙ্গা পৌরসভার আয়োজনে মিউনিসিপ্যাল গভার্নেন্স প্রজেক্ট-এর অধীন ওয়ার্ড কমিটি (ডব্লিউসি) গঠন ও পরিচালন শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ৷ শনিবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরএমএসইউ’র সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান,বরুন কান্তি সরকার কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷ কর্মশালায় ডব্লিউসি’র সদস্যদের ট্যাক্স আদায়ে উত্সাহ তৈরি,পরিষদের কর্মকান্ড সম্পর্কে জনগনকে অবহিত করণ,ডব্লিউসি কি ধরনের দায়িত্ব পালন করবেন তার উপর বিশেষ ধারনা দেয়া হয়৷ এ বিষয়ে প্রশিক্ষার্থী শাহিনুর বেগম বলেন,স্থানীয় সরকার মন্ত্রনালয় জবাবদিহিতা নিশ্চিত করনে ডব্লিউসি গঠন করায় জনগনের কাছে পৌর পরিষদের গ্রহন যোগ্যতা বৃদ্ধি পাবে৷ মাটিরাঙ্গা পৌরসভার সচিব অনিল বিকাশ ত্রিপুরা’র পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো.আলাউদ্দিন লিটন, উপ-সহকারী প্রকৌশলী মো: শামীম মৃধা, কাউন্সিলর মোহাম্মদ আলী, মো:এমরান হোসেন, আবুল হাশেম ভুইয়া, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও নারী কাউন্সিলর জয়নব বিবি বক্তব্য রাখেন৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু