শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
সোমবার ● ৬ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

---বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের নতুন বাজারে তুলার (ইজারার) টাকা উত্তোলনকে কেন্দ্র করে ৫ জুন রবিবার রাত ৯টায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘঠেছে ৷ বিশ্বনাথ বাজারের ইজারাদার সুন্দর আলী গং ও নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী গংদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে৷ এতে পথচারীসহ উভয় পক্ষের প্রায় ৫ জন আহত হয়েছেন ৷ আহতরা হলেন সুন্দর আলী, আজব আলী, সেলিম আহমদ, জয়নাল আবেদীন, পথচারী মুসলিম আলী৷ এলাকার মুরব্বী ও বণিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইজারাদারদেরকে তুলার টাকা হিসেবে নতুন বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা জনপ্রতি ৫ টাকা করে দিয়ে আসছিলেন৷ সম্প্রতি বাজারের ইজারাদাররা তুলার টাকা ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছেন৷ রোববার রাতে তুলার টাকা বৃদ্ধি নিয়ে বাজারের ইজারাদার সুন্দর আলী ও নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলীর মধ্যে বাগবিতন্ডা হয়৷ বাগবিতন্ডার জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে৷
বিশ্বনাথ নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী বলেন, বাজারের ইজারাদার কর্তৃক তুলার (ইজারা) টাকা অতিরিক্ত হারে (৫ টাকা থেকে ১০ টাকা) বৃদ্ধির প্রতিবাদ করি আমরা (সবজি সমিতি)৷ এরই জের ধরে তারা (সুন্দর গং) আমাদের উপর হামলা করেছে৷
বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ বলেন, আজ  সকালে উপজেলার ৫২ মৌজার মুরব্বীদের উপস্থিতিতে বাজারে এক সভা অনুষ্ঠিত হয়েছে৷ সেই সভায় আমি (শামীম) ইজারাদার সুন্দর আলীর পিতা ও বনিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মবশ্বির আলীর কাজে থাকা সমিতির ফান্ডের ৩ লাখ টাকা ও নতুন বাজার মাছহাটার নিচে ও পার্শে স্থাপিত ১২টি দোকান কোঠার প্রতিটি থেকে ৫ লাখ টাকা করে উত্তোলন করা ৬০ লাখ টাকা’সহ মোট ৬৩ লাখ টাকার হিসাব বুঝে পাইনি বলে উত্তাপন করি৷ সেই সাথে এলাকার মুরব্বীদের কাছে বিচার প্রার্থী হই এই টাকাগুলোর ব্যাপারে৷ আর এরই জের ধরে সবজি বাজারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷
বাজারের তুলার টাকা বৃদ্ধি করা হয়নি দাবি করে বিশ্বনাথ বাজারের ইজারাদার সুন্দর আলী বলেন, প্রায় ৩ বছর ধরে তুলার টাকা হিসেবে সবজি বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে উত্তোলন করা হচ্ছে৷ আমার পিতার উপর মিথ্যা, বানোয়াট ও উদ্যোশ্য প্রনোদিতভাবে অভিযোগ উত্তাপন করা হয়েছে৷ সমিতির বা দোকান বিক্রির কোন টাকা আমার পিতার কাছে নেই৷ এমনকি আমার পিতা মসজিদ কমিটিরও কোন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন না কিংবা এখনও নেই৷ বাজারের তুলা টাকায় জোরপূর্বকভাবে ‘আইয়ুব আলী ও শামীম আহমদ’ ভাগ দাবি করে আসছে৷ আমরা এর প্রতিবাদ করায় তারা আমাদের উপর হামলা করেছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ