শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পিসিজেএসএস এর ডাকে ১৩ ও ১৪ জুন সড়ক ও নৌপথ অবরোধ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পিসিজেএসএস এর ডাকে ১৩ ও ১৪ জুন সড়ক ও নৌপথ অবরোধ
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পিসিজেএসএস এর ডাকে ১৩ ও ১৪ জুন সড়ক ও নৌপথ অবরোধ

---ষ্টাফ রিপোর্টার :: (২৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) গত ৪ জুন অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নে ছোট হরিনা কেন্দ্রে ২৫ বিজিবি’র প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় আ’লীগ এর নেতা কর্মীদের ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ এনে ৯ জুন বৃহষ্পতিবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সবর্ণ চাকমার সভপতিত্বে গণসমাবেশ করেছে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ৷
এসময় সুষ্ঠ পুণনির্বাচনের দাবি জানায় সংগঠনটির বিভিন্নস্থরের নেতৃবৃন্দ ৷
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়াম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস - সন্তু গ্রুপ) কেন্দ্রীয় সভাপতি সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)৷
এসময় সন্তু লারমা বলেন,আমরা সকলে জানি পার্বত্য চট্টগ্রামের সমস্যা কি, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য পার্বত্য অঞ্চলের জুম্ম জনগণ যেভাবে লড়াই সংগাম করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন এবং পরবর্তীতে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কেও আপনারা জানেন, আমরা এটাও জানি যত দিন না পর্যন্ত, পার্বত্য চট্টগ্রমের সমস্যার সুষ্ঠু সমাধান হবে ততদিন পর্যন্ত সরকার তথা শাসক গোষ্ঠীর পার্বত্য অঞ্চলের জনগণের উপর অন্যায় অত্যাচার অব্যাহত থাকবে, তার জলন্ত প্রমান হলো এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভুষনছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের যে নির্বাচন এবং তার ফলাফল ৷ নির্বাচনী যে পরিবেশ, প্রক্রিয়া, সেটাই প্রমাণ করে যে পার্বত্য অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি কি বাস্তবতার মধ্যে আছে৷
---
সাবেক এই গেরিলা নেতা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযত বাস্তবায়িত না হওয়ার কারণে এবং বর্তমান সময়ে এই চুক্তির বাস্তবায়নের প্রক্রিয়া অচলাবস্থায় থাকার কারণে যারা পার্বত্য চট্টগ্রামে ভিন্ন ভাষাভাষী পাহাড়ী জুম্ম জনগণের অস্থিত্ব ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে আসছে, তারাই আজকে দীপংকর তালুকদারের তথা রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতৃত্বে, বিজিবি’র প্রত্যক্ষ ভুমিকায় এবং ২৫ বিজিবি’র লে. কর্ণেল শাহাবুদ্দিনের নির্দেশনায় বরকলের ভুষণছড়ার ইউনিয়নে যে নির্বাচন সংগঠিত হয়েছে সে নির্বাচন ডাকাতি করে মারমুখি লড়াই নাম দিয়ে কারচুপির মাধ্যমে যে বিজয়ী ঘোষনা করা হয়েছে সে বিজয়ের আমরা তীব্র বিরোধীতা করেছি ৷ মামুন সাহেব, যাদেরকে পার্বত্য চট্টগ্রামে আনিত, নির্বাসিত, যাদেরকে সরকারীভাবে পার্বত্য চট্টগ্রামের ভুমি নিধন চালাতে ও জম্মদের ওপর জুলুম চালাতে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে মামুন সাহেব একজন ৷ মামুনের বয়স কত হবে ত্রিশ বত্রিশ বা একটু বেশী ৷ জিয়াউর সরকারের আমলে ১৯৭৯ সাল থেকে এরশাদ সরকারের আমল পর্যন্ত এই পার্বত্য অঞ্চলে পাঁচ লক্ষাধিক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছিন্নমুল পাঠানো হয়েছে তার মধ্যে এই মামুন একজন, যাকে নির্বাচনী কারচুপী আর ডাকাতীর মাধ্যমে ভুষনছড়া ইউনিয়নে বিজয়ী ঘোষনা করা হয়েছে ৷ আমরা এই নির্বাচনের তীব্র বিরোধীতা ও সুষ্ঠ পুননির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন সরকারের কাছে দাবি জানাচ্ছি ৷
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, রাঙামাটি জেলার সভাপতি সাবেক যুগ্ম সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অঙ্গ সংগঠন যুব সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি পলেন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, ভুষনছড়ার হেডম্যান দীপেন দেওয়ান দীপু, জনসংহতি সমিতির সদস্য উদয়ন ত্রিপুরা, বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমা, কেন্দ্রীয় নেতা চিংলামং প্রমুখ ৷
গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কেন্দ্রীয় কমিটি, রাঙামাটি জেলা কমিটি, বান্দরবান জেলা কমিটি, খাগড়াছড়ি জেলা কমিটি, পিসিজেএসএস এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ রাঙামাটির ১০টি উপজেলা থেকে হাজার হাজার নারী - পুরুষ অংশ গ্রহন করেন ৷
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সবর্ণ চাকমা আগামী সোমবার ১৩ ভোর ৬টা - মঙ্গলবার ১৪ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটি জেলায় সকল সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেন ৷
---
রোগবাহী গাড়ি বা এম্ব্যুুলেন্স, সরকারী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, জরুরী বিদ্যুত্‍ ও সাংবাদিকদের পরিবহনকারী গাড়ি আগামী সোমবার ১৩ ভোর ৬টা - মঙ্গলবার ১৪ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটি জেলায় সকল সড়ক ও নৌপথ অবরোধের আওতা মুক্ত থাকবে ৷
ভোট ডাকাতির অভিযোগ এনে ৯ জুন বৃহষ্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর গণসমাবেশ শেষে প্রায় ৪হাজার অধিক নারী ও পুরুষের একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে বনরুপা পেট্রোল পাম্প হয়ে আবার রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয় ৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)