শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে সানচাই নদীর সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে সানচাই নদীর সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে সানচাই নদীর সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

--- ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহ সদর উপজেলার টিকারী বাজারের সেতুটি ভেঙ্গে পড়েছে৷ ফলে আশপাশের ৫০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ জরুরি প্রয়োজনে মানুষ বাঁশের সাঁকো তৈরী করে চলাচল করছেন৷

অভিযোগ উঠেছে নির্মাণ কাজে অনিয়ম থাকার কারণে মাত্র ২২ বছরে সেতুটি ভেঙ্গে পড়েছে৷ তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷

এলাকাবাসী জানিয়েছে, ২২ বছর আগে নির্মাণ করা সেতুটি হঠাত্‍ ধ্বসে পড়ায় ঝিনাইদহের নারিকেলবাড়িয়া- টিকারী সড়কে চলাচলকারী কয়েক গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ গত ৬ জুন সোমবার সকালে হঠাত্‍ করে সেতুটির মাঝের অংশ ধ্বসে পড়ে৷ এ সময় সেতুর উপর থাকা দুইজন পথচারী নিচে পড়ে আহত হন৷ বর্তমানে সেতুর পাশে বাঁশের সাকো তৈরী করে পাঁয়ে হাটা মানুষগুলো নদী পারাপার হচ্ছেন৷ সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে৷

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহের নারিকেলবাড়িয়া-টিকারী সড়কের টিকারী বাজারের পাশ দিয়ে বয়ে গেছে সানচাই নদী৷ এই নদীর উপর বাজারের কাছেই ১৯৯৪ সালে নির্মিত হয় একটি সেতু৷ স্থানীয় এলজিইডি বিভাগ সেতুটি নির্মাণ করে৷

যে সেতুর উপর দিয়ে চলাচল করে জিতড়, মিয়াকুন্ডু, কুশোবাড়িয়া, ধননঞ্জয়পুর, মুক্তারামপুর, মাড়নিব্দ, নারিকেলবাড়িয়া, টিকারী, দহখোলা, দিঘিরপাড়, লক্ষিপুর, মালঞ্চি, ব্যাংশ, বেরুইলসহ পার্শবর্তী বেশ কিছু গ্রামের মানুষ চলাচল করেন৷ ঝিনাইদহ জেলা শহর হতে নারিকেলবাড়িয়া টিকারী হয়ে মাগুরা শহরে চলে গেছে এই রাস্তাটি৷ যে কারণে ভারি যানবাহনও চলাচল করে এই সেতুর উপর দিয়ে৷ কিন্তু সোমবার হঠাত্‍ করে সেতুর মাঝের অংশ ভেঙ্গে পড়েছে৷

স্থানীয় বাসিন্দা মাসুদ কামাল জানান, ৭ থেকে ৮ মাস আগে সেতুটির মাঝের অংশ কিছুটা নিচু অনুভব করেন তারা৷ এই অবস্থা দেখে স্থানীয় এলজিইডি অফিসে খবর দেন৷ খবর পেয়ে তারা আসেন এবং একটি সাইনবোর্ড দিয়ে যান ভাড়ি যানবাহন চলাচল না করার জন্য৷ সেইভাবে চলে আসছিল৷ ভাড়ি যানবাহন চলাচল করতো না৷ ভ্যান, নসিমন, করিমন, বাইসাইকেল চলাচল করতো৷ মাঝে মধ্যে দুই একটি গাংরগাড়ি চলাচল করতো৷ এই অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হঠাত্‍ করে সেতুটির মাঝের অংশ ধসে নিচে পড়ে যায়৷ এ সময় টিকারী গ্রামের সজিব হোসেন ও দুলাল মিয়া নামের দুই পথচারী সামান্য আহত হন৷ তারা ঘটনার সময় সেতুর উপর দিয়ে পার হচ্ছিলেন৷

মাসুদ কামাল আরো জানান, এই সেতুটি অত্র এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা৷ এখন সেতুটি ধসে পড়ায় মানুষের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ সাধারণ মানুষ কোনো মালামাল পারাপার করতে পারছেন না৷ নৌকায় করে মালামাল এপার থেকে ওপারে নিতে হচ্ছে৷ আর পথচারীদের পারাপারের জন্য জনৈক সুবোধ কুমার ভাঙ্গা সেতুর পাশে বাঁশ দিয়ে একটি সাকো তৈরী করেছেন৷ পথচারীরা পার হচ্ছেন আর পারের খরচ হিসেবে সুবোধ কুমারের হাতে কিছু তুলে দিচ্ছেন৷

সুবোধ কুমার জানান, ২২ বছর পূর্বে এই ঘাটে নৌকা চালিয়ে মানুষ পার করে তিনি টাকা উপার্জন করতেন৷ সেতু হওয়ায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল৷ সেই সেতু ভেঙ্গে যাওয়ায় তিনি আবারো পারের পয়সা পাচ্ছেন৷ তবে এবার নৌকায় নন, বাঁশের সাঁকোয়৷

এ ব্যাপারে এলজিইডি’র ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, ইতোমধ্যে তিনি সেতুটি দেখে এসেছেন৷ নকশা হয়ে গেছে৷ আশা করছেন যতদ্রুত সম্ভব ওই স্তানে নতুন সেতু হবে৷

এতো অল্পদিনে পুরানো সেতুটি ভেঙ্গে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, যে ধারণ ক্ষমতা নিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল তার চেয়ে কয়েকগুন বেশি লোড নিয়ে গাড়ি চলাচল করেছে সেতুর উপর৷ মানুষের চাহিদার প্রয়োজনে এটা হয়েছে৷ আর তাই সেতুটি অল্পদিনে ভেঙ্গে পড়েছে৷





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)