রবিবার ● ১২ জুন ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে ঝড়ে বিদ্যুতের খুঁটি রাস্তায় : যান চলাচল বন্ধ
কালীগঞ্জে ঝড়ে বিদ্যুতের খুঁটি রাস্তায় : যান চলাচল বন্ধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৭মিঃ) গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে পল্লী বিদ্যুতের ৮টি খুঁটি পড়ে গেছে৷ এতে সড়কের দু’পাশে যানবাহন চলাচল করতে না পেরে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়৷
পরে কালীগঞ্জ পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের কর্মী ও থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়৷
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিবুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১১ জুন শনিবার বিকেলে ঝড়ে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়ায় পল্লী বিদ্যুতের ৮টি খুঁটি সড়কের উপর পড়ে যায়৷ এতে যান চলাচল বন্ধ হয়ে যায়৷
কালীগঞ্জ, ঘোড়াশাল, নরসিংদী, ভৈরব ও বি-বাড়িয়ার যাত্রীরা দুর্ভোগে পড়ে৷ পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ পল্লী বিদ্যুত্ অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এতে যান চলাচল স্বাভাবিক হয়৷
তিনি আরও জানান, শনিবার সরকারি ছুটির দিন থাকায় রাস্তায় এমনিতেই যানবাহনের চাপ একটু কম ছিল৷ তাই খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
কালীগঞ্জ পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হযরত আলী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ