মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ছুরিকাঘাতে প্রাইভেটকার চালককে হত্যা
গাজীপুরে ছুরিকাঘাতে প্রাইভেটকার চালককে হত্যা

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় ছুরিকাঘাত করে প্রাইভেটকার চালক মোঃ আমির আলীকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা৷
১৩ জুন সোমবার রাত আনুমানিক নয়টার দিকে এ ঘটনা ঘটে৷
নিহত আমির আলী গাজীপুর মহানগরের গাছা এলাকার মৃত রওশন আলীর ছেলে৷ তিনি বড়বাড়ি মাইক্রোবাস স্ট্যান্ড থেকে ভাড়ায় গাড়ী চালাত৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুস সালাম সরকার জানান, সোমবার রাত নয়টা ৩৫ মিনিটে আমির আলীকে মৃতাবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়৷ তার বুকে ছুরির একটি আঘাত রয়েছে৷ অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে৷
নিহত আমির আলীর নিকটাত্মীয় মোঃ সাগর মুন্সি জানান, সন্ধ্যার সময় বড়বাড়ি মাইক্রো স্ট্যান্ড থেকে একজন পুরুষ ও একজন মহিলা জয়দেবপুর আসার জন্য গাড়ী ভাড়া করে৷
আহতাবস্থায় আমির আলীকে হাসপাতালে আনয়নকারী রুবায়েত জাহান সোহাগ জানান, রাত নয়টার দিকে শিববাড়ি কমিউনিটি সেন্টারের কাছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে চিত্কার করছিল লোকটি৷ আমি দেখে রিক্সায় ওঠিয়ে হাসপাতালে নিয়ে আসি৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক ডাঃ আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে ৷ নিহত আমির আলীর বুকে দাড়ালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই