শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে সর্বহারা বাহিনীর প্রধানসহ ৬৬ জন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে সর্বহারা বাহিনীর প্রধানসহ ৬৬ জন গ্রেফতার
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে সর্বহারা বাহিনীর প্রধানসহ ৬৬ জন গ্রেফতার

---সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩বাংলা:বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মিঃ) সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘন্টায় সর্বহারা বাহিনীর প্রধান ডাকাত সর্দার সিরাজুল ইসলাম সিরাজ ও বিএনপি-জামায়াতের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৬৬জনকে গ্রেফতার করা হয়েছে৷ অভিযানকালে ডাকাত সর্দার সিরাজুল ইসলামের কাছ থেকে ৭.৫ মডেলের একটি রিভলবার ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে ৷ ১৩ জুন সোমবার সকাল আটটা থেকে ১৪ জুন মঙ্গলবার সকাল আটটা এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়৷ এদিকে, অভিযানের পর থেকেই জেলা সদরে অপরাধ প্রবনতা কমে যাওয়ায় মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে৷ অপরাধীরা গা-ঢাকা দিয়েছে৷ অপরদিকে, অভিযানের শুরু থেকেই বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে৷
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ জানান, সর্বহারা বাহিনীর প্রধান ডাকাত সর্দার সিরাজ বাহিনী বেশকিছুদিন ধরে উল্লাপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডাকাতি করে আসছিল৷ সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চর মোহনপুর চৌকিদার বাড়ীর সামনে অভিযান চালিয়ে বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজ ও অপর ৩ সহযোগীকে আটক করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে পিস্তুল ও গুলি উদ্ধার করা হয়৷ আটক সিরাজুল ইসলাম সিরাজ (২৮) উপজেলার চাকশা গ্রামের বাসিন্দা৷ তার সহযোগীরা হলো- উপজেলার চর মোহনপুর গ্রামের আয়নাল, সদানন্দ ও আফজাল৷ সিরাজুলের বিরুদ্ধে প্রায় ডজনখানেক অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে৷
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় জেলায় অভিযান চালিয়ে ২ জামায়াত-বিএনপি নেতাকর্মী ও সর্বহারা প্রধানসহ ৬৬জনকে গ্রেফতার করা হয়েছে৷ আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে৷





আর্কাইভ