শিরোনাম:
●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
রাঙামাটি, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » স্থানীয় সরকার নির্বাচন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » স্থানীয় সরকার নির্বাচন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থানীয় সরকার নির্বাচন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---
বর্তমান পরিস্থিতিতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দলীয়করণ ও দলবাজীকে আরো পাকাপোক্ত
করবে । গণতান্ত্রিক, স্বশাসিত ও জবাবদিহীমূলক প্রতিষ্ঠান ছাড়া দলীয় প্রতীকে নির্বাচন কোন সুফল দেবে না।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন বর্তমান পরিস্থিতিতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন তৃণমূলে দলীয়করণ ও দলবাজীকে আরো পাকাপোক্ত করবে। বহু দশক ধরে চলে আসা নির্দলীয় স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় চেহারা দেবার মধ্য দিয়ে সরকার যে সবকিছুতে দলীয় আধিপত্য ও নিয়ন্ত্রণ নিরংকুশ করতে চায় তা স্পষ্ট। রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন অংশের মতামতের তোয়াক্কা না করে সরকার যেভাবে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল তা স্বেচ্ছাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। কোন সৎ উদ্দেশ্য থেকে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি তাও স্পষ্ট।

বিবৃতিতে তিনি বলেন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার-প্রতিষ্ঠানসমূহকে গণতান্ত্রিক, স্বশাসিত, জবাবদিহীমূলক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে না পারলে দলীয় প্রতীকে নির্বাচন এসব সংস্থাকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আখড়ায় পরিণত করবে। আর বর্তমান অগণতান্ত্রিক পরিবেশে সরকারের নিরংকুশ নিয়ন্ত্রণে স্থানীয় সরকারেরও গ্রহণযোগ্য নির্বাচনের কোন অবকাশ নেই।

বিবৃতিতে তিনি আরো বলেন, মেয়াদ শেষ হবার পর স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তও অগণতান্ত্রিক। এতে স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আরো জোরদার হবে।

তিনি অনতিবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।(বিজ্ঞপ্তি)





বিজ্ঞপ্তি এর আরও খবর

রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ
২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট
বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)