শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ : পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল, ১০ আহত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ : পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল, ১০ আহত
শুক্রবার ● ১৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ : পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল, ১০ আহত

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.১৭মিঃ) বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কাথোরা এলাকায় নন্দন অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে৷ এ সময় শ্রমিকরা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও কারখানায় ভাঙচুর চালায়৷ এসময় শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ৷ কমপক্ষে ১০ শ্রমিক আহত হন৷

১৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাথোরা এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে৷

পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, প্রতি মাসেই কারখানায় বেতন ভাতা দেয়া নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করে৷ রমজান মাসেও একই রকম টালবাহানা করে কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কারখানা শ্রমিকরা বেতনের দাবিতে কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে৷ এক পর্যায়ে তারা কারখানায় হামলা করে কাঁচ ভাঙচুর করে৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেপরোয়ভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে৷ এতে অন্তত ১০ জন আহত হন৷ তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্‍সা দেয়া হয়৷

শ্রমিকদের দাবি, বেতনের দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলে পুলিশ হামলা চালায়৷

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নন্দন অ্যাপারেলস নামে ওই কারখানা ১৬০০ শ্রমিক মে মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে৷ সড়ক অবরোধের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়৷ সড়কটি অবরোধ মুক্ত করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে৷





আর্কাইভ