রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে: কলিম উদ্দিন
অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে: কলিম উদ্দিন

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি:: কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ইলিয়াস আলীকে অবিলম্বে ফেরত না দিলে ফের আন্দোলনের ডাক দেয়া হবে৷ ইলিয়াস আলী ছিলেন গণমানুষের নেতা৷ সরকার আজও তার সন্ধান দিতে পারেনি৷
অবিলম্বে ইলিয়াসকে ফেরত দেয়ার জোর দাবি জানান তিনি৷
তিনি বলেন, খাজাঞ্চি ইউনিয়নবাসী ছাত্রদল নেতা তালুকদার গিয়াস উদ্দিনকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন৷ ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় ইউনিয়নবাসাীকে অভিনন্দন জানান৷
তিনি ১৮ জুন শনিবার খাজাঞ্চি ইউনিয়নবাসীর সম্মানে নব-নির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন৷
খাজাঞ্চি ইউপি বিএনপির সভাপতি এটি এম নূর উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি মেম্বার আবদুল হাসিব এবং আমির উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, খাজাঞ্চি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খেলাফত মজলিস ছাতক উপজেলার সহ-সভাপতি আখতার হোসেন, এলাকার মুরব্বী আবদুল হাই জিহাদী প্রমুখ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ