শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কালীগঞ্জ শিল্প নগরীতে ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কালীগঞ্জ শিল্প নগরীতে ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জ শিল্প নগরীতে ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০৪মিঃ) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শীতলক্ষা নদীর তীর ঘেঁষে আন্তর্জাতিক মান সম্পন্ন সিমেন্ট উত্‍পাদন প্রতিষ্ঠান স্থাপিত হয়৷ প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বর্হিবিশ্বে বাংলাদেশের তৈরী সিমেন্ট রফতানি করে দেশের জন্য বৈদেশীক মুদ্রা অর্জন করছে৷ ফলে এলাকায় শিল্প কারখানা স্থাপনের জোয়ারের চিত্র ফুটে উঠে৷ কর্মস্থান সৃষ্টি হওয়ায় উপজেলার খলাপাড়া, মূলগাঁও ও বিভিন্ন গ্রামেরসহ দেশের বিভিন্ন স্থানের প্রায় কয়েক হাজার শ্রমিক চাকুরী করে জীবিকা নির্বাহ করে আসছে৷ কমে গেছে চুরি ডাকাতি, বৃদ্ধি পেয়েছে জমির মূল্য৷ এলাকায় ব্যবসা বানিজ্যের উন্নতি ঘটে বেকারের হার অনেকাংশে কমে গেছে৷ প্রাণ আরএফএল, সেভেন সার্কেল ও হামিম গ্রুপ-এ (রিফাত গার্মেন্টস) ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে৷

শিল্প নগরীর রূপকার হিসেবে সেভেন সার্কেল (বাংলাদেশ) লিঃ চর মিরপুরে অবস্থানের পর তাদের অনুসরণ করে প্রাণ আরএফএল, সিয়াম বাংলা হোয়াইট সিমেন্ট লিমিটেড, আর, কে, জুট মিল্স এন্ড ফ্রুটস, আবুল খায়ের সিরামিকস, হামিম গ্রুপসহ কালীগঞ্জে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের ব্যাবসা স্থাপন করায় সেভেন সার্কেল লিমিটেডকে শিল্প নগরী সহায়ক ও রূপকার মনে করেন অনেকে৷ প্রতিষ্ঠানটি শিক্ষা, চিকিত্‍সা, সাংস্কৃতিক, সামাজিক উন্নয়ন, মসজিদ মাদ্রাসায়সহ জাতীয় সমস্ত কর্মকান্ডে সার্বিকভাবে সহযোগীতা করে আসছেন৷

১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি স্থাপনের জন্য উপজেলার দেওপাড়া সংলগ্ন নদী-ঘেঁষা চরমিরপুর মৌজাটি পছন্দ করেন৷ স্থানীয়দের সহযোগীতায় শেখ বোরহান আহাম্মেদের নিবির তত্তাবধানে ও প্রচেষ্টায় ৭০ বিঘা জমি ক্রয় করে ২০০০ সালে কারখানাটি স্থাপন করে উত্‍পাদনে যায়৷

চট্টগ্রামের সুনামধন্য সম্বান্ত পরিবারের সদস্য এম কামাল এ পাশা, মোহাম্মেদ আলী পাশা ও ইকরাম আহম্মেদ খানের যৌথ অক্লান্ত পরিশ্রমে তাদের স্বপ্নের প্রতিষ্ঠানটি স্থাপন করেন৷ কারখানার আয়তন বৃদ্ধির লক্ষে ইতিমধ্যে আরো ২’শ বিঘা জমি ক্রয় করে কাজ করে যাচ্ছেন৷ সিমেন্ট প্লান্টের পাশাপাশি ২টি ব্যাগ প্লান্ট করা হয়েছে৷ সিমেন্ট তৈরীর পর অতিরিক্ত কাচাঁমালের মিশ্রনে হলোব্রিক্স নামে আরো একটি শাখা করা হয়েছে৷ যে রং বে-রংঙ্গের হলো ব্রিক্স ঢাকা বা বিভিন্ন পৌর এলাকার ফুটপাতে বিছানো হয়৷ পানিপথে মালামাল পরিবহনের জন্য নিজস্ব প্রযুক্তিতে একটি কার্গো শিপইয়ার্ড কারখানা স্থাপন করেছেন৷ যেখানে বর্তমানে ৩৫টি কার্গো জাহাজ রয়েছে৷

সড়ক পথে মালামাল পরিবহনের জন্য ২৫০টি ট্রাক ও কাভার্ড ভ্যান নিয়ে আরটিডি নামক একটি ট্রান্সপোর্ট পরিবহন শাখা রয়েছে৷ নিজেদের বিদ্যুত্‍ চাহিদা মেটানোর জন্য সিংগাপুরের সাথে যৌথভাবে শুং-শিন নামে বিদ্যুত্‍ উত্‍পাদন কারখানা স্থাপন করে ১৫ মেঘাওয়াট বিদ্যুত্‍ চাহিদা পুরন করছে৷ আবার শুং শিন এডিবল ওয়েল লিঃ নামে একডি ডিপো ও নিজস্ব পেট্রোল পাম্প রয়েছে৷

স্থানীয় গরীব অসহায় ও কর্মচারীদের সূ-চিকিত্‍সা প্রদানের জন্য এ এইচ মেমোরিয়াল হাসপাতাল নামে একটি চার তলা বিশিষ্ট ডায়গনষ্টিক সেন্টার চালু করেছেন৷ পাশেই একটি মসজিদ স্থাপন করায় স্থানীয় মুসুল্লিগণের নামাজের তেমন সমস্যা হয়না৷

এ বিষয়ে প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, আমাদের মালিক পক্ষ শিল্পবান্ধব৷ প্রতিষ্ঠানটি গড়ে উঠতে অনেকে সহায়তা করেছেন যার ফলে এলাকার অনেক বেকার ছেলে/মেয়েরা কাজ করে জীবিকা নির্বাহ করছে৷ মালিক পক্ষকে স্থানীয় জনগন ও প্রশাসন সর্বদা সহায়তা করে আসছেন৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)