শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে চোখ উপড়ে মাথা থেঁতলে প্রতিবন্ধী শিশুকে হত্যা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে চোখ উপড়ে মাথা থেঁতলে প্রতিবন্ধী শিশুকে হত্যা
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে চোখ উপড়ে মাথা থেঁতলে প্রতিবন্ধী শিশুকে হত্যা

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মিঃ) গাজীপুরের কাপাসিয়া উপজেলার জাহিদুল ইসলাম সজিব নামের এক মানসিক প্রতিবন্ধী এইচএসসি পরীক্ষার্থীকে ডাকাত সন্দেহে নির্দয়ভাবে পিটিয়ে, চোখ উপড়ে ও মাথা থেঁতলে হত্যা করেছে নয়ানগর গ্রামের মানুষ ৷ শুধু তাই নয়, পুলিশ নিহত সজিবকে অজ্ঞাতপরিচয় ডাকাত হিসেবে মামলা নিয়েছে দুটি৷

ঘটনা ১১ জুন রাতের হলেও সমপ্রতি মূল ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে ৷ ঘটনার ব্যাপারে কাপাসিয়া থানার দুই পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা নিহতের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন ৷

ঘটনার দুদিন আগে ঘর থেকে পালিয়েছিল সচ্ছল পরিবারের মানসিক প্রতিবন্ধী জাহিদুল ইসলাম সজিব ৷ বাড়ি থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরের বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামে সে ঘোরাঘুরি করছিল ৷

১১ জুন রাত প্রায় ৯টার দিকে ওই গ্রামের বাসিন্দা একটি বীমা কোম্পানির কর্মকর্তা মিনহাজ উদ্দিনের বাড়ির উঠানে ঢুকে পড়ে ৷ তাকে দেখে চিত্‍কার করে ওঠে বাড়ির এক কিশোরী ৷ বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে উঠানে তাকে দেখে ‘ডাকাত-ডাকাত’ বলে চিত্‍কার করলে ভয়ে পাশের গোয়ালঘরে ঢুকে পড়ে সজিব ৷ এরপর বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ করে ওই গোয়ালঘরের ভেতর তাকে নির্দয়ভাবে পেটায় বাড়ির লোকজন ৷ ডাকাত হানা দিয়েছে ভেবে ততক্ষণে বাড়ির সামনে লাঠিসোটা হাতে জড়ো হয় ১০০ থেকে ১৫০ গ্রামবাসী ৷ পরে হাত-পা বেঁধে তাকে তুলে দেওয়া হয় গ্রামবাসীর হাতে ৷ তারা প্রথমে বেধড়ক পিটুনি দিয়ে দুপায়ে দড়ি বেঁধে উল্টো করে গাছের সঙ্গে ঝোলায় ৷ গাছে ঝুলিয়ে ‘ডাকাত সহযোগীদের’ পরিচয় জানার নামে নিষ্ঠুরভাবে মারধর করা হয় ৷ জবাবে সজিব দু-তিনবার স্রেফ জবাব দিয়েছিল ‘খিদা লাগছে’ বলে ৷ এতে গ্রামবাসী আরও ক্ষিপ্ত হয় ৷ তারা মাটিতে ফেলে শাবল দিয়ে একটি চোখ উপড়ে উল্লাস করে ৷ তারপর মাথা থেঁতলে দেয় ৷ খবর পেয়ে টহল পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করেন ৷

পরিবার সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, জাহিদুল ইসলাম সজিব (১৮) কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি উত্তরপাড়া গ্রামের মৃত জাকির হোসেন মুকুলের একমাত্র ছেলে ৷ সে খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল ৷ কিন্তু মস্তিষ্কে সমস্যা দেখা দেওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া হয়নি তার ৷ গত প্রায় আড়াই মাস ধরে সজিবকে বদ্ধপাগল বলেই জানত গ্রামবাসী ৷

এদিকে ঘটনার পরদিন খবর পেয়ে নিহত ওই হতভাগ্য ছেলেটির স্বজনরা থানায় গেলেও মৃতদেহ দেখতে দেয়নি পুলিশ ৷ অজ্ঞাতপরিচয় ডাকাত হিসেবে পুলিশ সজিবের মৃতদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ৷ শুধু তাই নয়, গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনাসহ ডাকাতির চেষ্টা করায় সজিবের বিরুদ্ধে পৃথক দুটি মামলাও নেয় পুলিশ ৷ পরে মর্গ থেকে শনাক্ত করে স্বজনরা মৃতদেহ নিয়ে দাফন করেন ৷

স্বজনদের অভিযোগ, ঘটনার রাতেই নিষ্পাপ একজন মানসিক প্রতিবন্ধীকে হত্যা করা হয়েছে বলে জেনে যায় পুলিশ ৷ তারপরও তাকে অজ্ঞাতপরিচয় ডাকাত বলেই মামলা নেয় ৷ শুধু তাই নয়, হত্যাকান্ডে ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তাড়িয়ে দেয় স্বজনদের ৷

খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সজিব ছিল খুবই মেধাবী ছাত্র ৷ কিন্তু নির্বাচনী পরীক্ষার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় ফরম পূরণ করা হয়নি তার ৷

সজিবের চাচা দুবাই প্রবাসী আনোয়ার হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, একমাত্র ভাতিজার এমন অবস্থা দেখে তিনি আর বিদেশে যাননি ৷ অনেক চেষ্টা করেও তারা সজিবকে চিকিত্‍সকের কাছে নিতে পারেননি ৷ ব্যর্থ হয়ে অনেক কবিরাজ ডেকে এনে বাড়িতে রেখেই সজিবের চিকিত্‍সা করিয়েছেন ৷ কিন্তু সুফল না পাওয়ায় তারা প্রস্তুতি নিচ্ছিলেন সজিবকে মানসিক হাসপাতালে ভর্তি করার ৷

সজিবের মা রেবেকা সুলতানা রেবা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, প্রায় দুমাস আগে ওই ঘর থেকে সজিব একবার বেরিয়ে গিয়েছিল ৷ পরে ব্যাপক খোঁজাখুঁজির পর পাশের আড়ালবাজার থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় ৷ এরপর থেকে সজিব নিজেই ঘরের ভেতর থেকে তালাবদ্ধ করে থাকত ৷ খাবার সময় হলেই সে নিজেই খুলে দিত তালা ৷ সজিব কারও সঙ্গে কথাও বলত না ৷ তার থাকার ঘরে কেউ যেতে চাইলে ক্ষেপে যেত সে ৷

সজিবের দাদি শুক্কুরি বেগম আরও আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, গত ৯ জুন রাতে বারান্দার গ্রিল ভেঙে বেরিয়ে যায় সজিব ৷ এরপর থেকে তার খোঁজ পাননি তারা ৷

এদিকে সজিব হত্যার ঘটনায় এসআই সেন্টু চন্দ্র সিংহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জন গ্রামবাসীকে আসামি করে মামলা করেন ৷ এ মামলা তদন্ত করছেন এসআই শাহজাহান মিয়া ৷

এসআই সেন্টু চন্দ্র সিংহ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, গণপিটুনিতে নিহত ওই ডাকাত ছাড়া অন্য কোনো ডাকাতকে কেউ দেখেনি ৷ নিহতের সঙ্গে আরও কেউ ছিল কি না তারও কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না ৷ এসআই শাহজাহান মিয়া জানান, গণপিটুনিতে নিহত ডাকাতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি ৷ তবে লোকমুখে শুনছি, ছেলেটি নাকি পাগল ছিল ৷ বিষয়টি বুঝতে পারছি না ৷

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে ৷ গাজীপুরের অতিরিক্তি পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, বিষয়টি তার জানা নেই ৷ তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)