শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৪ টিভি সাংবাদিক আহত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৪ টিভি সাংবাদিক আহত
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জুয়াড়িদের হামলায় ৪ টিভি সাংবাদিক আহত

---

গাজীপুর জেলা প্রতিনিধি ::(৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৩মিঃ) গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুয়াড়িদের হামলায় ৪টি বেসরকারী টেলিভিশনের ৪জন সাংবাদিক আহত হয়েছেন৷ তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর৷

২০ জুন সোমবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে৷

আহত ৪ সাংবাদিক হলেন, মোহনা টেলিভিশনের আতিকুর রহমান আমিন, আর টিভির আজহারুল হক, জিটিভির আব্দুল্লাহ আল মামুন ও একাত্তর টিভির ইকবাল আহমেদ সরকার৷ তাদের মধ্যে ইকবাল সরকার কম আহত হয়েছেন৷

প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুরে ভাওয়ালের জঙ্গলে দীর্ঘদিন যাবত্‍ বেশ কিছু স্পটে অসামাজিক কর্মকান্ড জুয়া ও উলঙ্গ নৃত্য চলে আসছে৷ ঘটনাস্থলে একটি জুয়ার স্পট ছিল৷ ওই সাংবাদিকেরা জুয়ার ছবি তুলতে গেলে জুয়ার লোকজন তাদের মারপিট করে গুরুতর জখম করেন৷ সন্ত্রাসীরা তাদের ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্রও ছিনিয়ে নেয়৷ এসময় আহতদের ডাক চিত্‍কারে এলাকাবাসী তাদের উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়৷ সেখান থেকে উন্নত চিকিত্‍সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে৷

হাসপাতালে চিকিত্‍সাধীন সাংবাদিকেরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পেশাগত কাজ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয় ও অমানবিক ভাবে মারধর করেন৷ তারা লাঠি ও রড দিয়ে তাদের আঘাত করেন৷ আহতদের মধ্যে আরটিভির আজহার ও মোহনা টিভির আমিনের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে৷ জিটিভির মামুনের কানে আঘাতের কারণে শ্রবন শক্তি নষ্ট হয়ে গেছে৷

আহত সাংবাদিক মোঃ আজাহারুল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বাঘেরবাজার এলাকায় প্রকাশ্য জুয়া খেলা হয় এমন খবর পেয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আমরা কজন সাংবাদিক ঘটনাস্থলে যাই৷ এসময় জুয়া খেলার চিত্র ধারণ করতে থাকলে জুয়াড়ি ও তাদের সহযোগীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়৷ তারা গজারী কাঠের লাঠি, চেয়ার দিয়ে আমাদের বেধড়ক মারধর করতে থাকে৷ এতে তিনি নিজে মাথায়, হাতে, বাম পায়ে ও শরীরের বিভিন্ন অংশ জখম হন৷ এছাড়া মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আমিন ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনও মাথায়, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়৷ এ সময় হামলাকারীরা তাদের ক্যামেরা, মোবাইল ফোন সেট ও টাকা পয়সাও ছিনিয়ে নিয়ে যায়৷

এদিকে জুয়াড়িদের হামলায় চার সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে রাতে গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জামিল আহমেদ, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ হাসপাতালে ছুটে যান৷

এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ ঘটনার সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেফতারের নির্দেশ দেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)