শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৫শ পিস ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৫শ পিস ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক
বুধবার ● ২২ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ৫শ পিস ইয়াবাসহ পৌর কাউন্সিলর আটক

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুর রহমান শিপন, তার কথিত স্ত্রীসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ৷

২২ জুন বুধবার ভোরে গাজীপুরের বাইমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়৷

আটকরা হলেন-টাঙ্গাইলের মির্জাপুর থানার বাউয়ারা কুমারজানি এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে কাউন্সিলর শহিদুর রহমান শিপন (৪২), তার কথিত স্ত্রী শ্যামলী (২৭) এবং প্রাইভেটকার চালক মিনহাজ উদ্দিন (৪০)৷

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রফিক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফাঁড়ির সহকারি উপরিদর্শক (এএসআই) শাহিন ও রফিককে নিয়ে জয়দেবপুর চন্দ্রা মহাসড়কের বাইমাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন৷ এসময় মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপন তার কথিত স্ত্রী শ্যামলী আক্তার ও চালক মিনহাজ প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৩০৭০) নিয়ে গাজীপুর থেকে মির্জাপুর আসছিলেন৷ রাত তিনটার দিকে পুলিশ প্রাইভেটকারটি সিগন্যাল দিয়ে থামান৷ এসময় প্রাইভেটকারে থাকা শ্যামলী আক্তারকে স্ত্রী পরিচয় দিলে পুলিশের সন্দেহ হয়৷ পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাসী চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং কাউন্সিলর শহিদুর রহমান শিপনসহ তাদের আটক করে জয়দেবপুর থানায় নিয়ে যান৷

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসানর আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপনসহ তিনজনকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এবং একটি প্রাইভেটকার আটক করা হয়েছে৷ এ ব্যাপারে জয়দেবপুর থানা মাদক আইনে মামলা হয়েছে৷ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান৷

আটক শহিদুর রহমান শিপন নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়েছে৷





আর্কাইভ