শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাদ্যে বিষ প্রয়োগ অপরাধ চলছেই
প্রথম পাতা » অপরাধ » খাদ্যে বিষ প্রয়োগ অপরাধ চলছেই
শনিবার ● ২৫ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাদ্যে বিষ প্রয়োগ অপরাধ চলছেই

---পলাশ বড়ুয়া :: (১১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৬মিঃ) স্বাস্থ্য শুধু অধিকার নয়। এটি মানুষের একটি মৌলিক অধিকারও। এই খাতটিকে তাচ্ছিল্যের অর্থই হলো জাতির সর্বনাশ ডেকে আনা। আজকে বিষাক্ত আম খেয়ে যে শিশুটি রুগ্ন হয়ে পড়ছে, সে জাতির জন্য বোঝা বৈ আর কিছুই নয়। একটি স্বাধীন দেশের জন্য এটা বড়ই দুর্ভাগ্যজনক ব্যাপার।
খাদ্যে বিষ মেশানোর মাধ্যমে সেখানে দেখানো হয়েছে আমাদের নৈতিক অধঃপতন কোথায় গিয়ে ঠেকেছে। হীনব্যক্তিস্বার্থে কীভাবে জাতীয় দায়বদ্ধতা শিকেয় উঠেছে। কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। দেশে ক্রমবর্ধমান ক্যান্সার, কিডনি ও লিভারসহ নানা মরণব্যাধির জন্য দায়ী এসব ফল।
কেবল আমেই নয়, কাঁঠাল, কলা, পেঁপে, আনারস, মাল্টা, আঙুর, আপেল, লিচুসহ প্রায় সব ফলেই নানা ধরনের বিষ যেমন—ফরমালিন, কার্বাইড, মিথেন প্রয়োগ করে বাজারে ছেড়ে দেয়া হচ্ছে। এর ফলে ভোক্তাসাধারণ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন নিজেদের জীবনের বিনিময়ে। আদতে আমাদের সার্বিক খাদ্য ব্যবস্থায় বিষ প্রয়োগের যে সংস্কৃতি গড়ে উঠেছে বিষাক্ত কেমিক্যাল মেশানো তার বিচ্ছিন্ন কিছু নয়। এদিকে চলছে পবিত্র রমজান মাস। এ সময় আবার বেগুনি ও পেঁয়াজুতে কৃত্রিম রং, মুড়িতে ইউরিয়া সার মিশিয়ে রোজাদারদের সঙ্গে তামাশা করা হবে সন্দেহ নেই।
বাজারে যেভাবে বিষাক্ত ফল ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে তাতে জনস্বাস্থ্য নিয়ে সরকারের উদাসীনতা ফুটে ওঠে। তা না হলে প্রায় সময় গণমাধ্যমে বারংবার প্রতিবেদন হলেও বিষমুক্ত ফলের নিশ্চয়তা মিলছে না কেন ?
এ ধরনের সংবাদ গণমাধ্যমে আসার পর দু’একদিন ভ্রাম্যমাণ আদালতের তোড়জোড় বেড়ে যায়। এরপর যেই লাউ সেই কদু। এর মধ্য দিয়ে আইনের চোরাগলি বেয়ে বেরিয়ে যায় সংশ্লিষ্ট অপরাধীরা। আবার শুরু হয় এদের অপতৎরপতা। বস্তুত এই প্রক্রিয়া চলে বছরজুড়েই। রহস্যজনক কারণে প্রশাসনিক নির্লিপ্ততা ছাড়া এটি সম্ভব নয়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এই বিষবৃক্ষের শিকড় উপড়ে ফেলার বিকল্প নেই। শুধু আর্থিক জরিমানা আদায় করে এটা সম্ভব নয়। এর জন্য দরকার দৃষ্টান্তমূলক শাস্তি। অতি মুনাফালোভী ফল ব্যবসায়ীদের মৃত্যুদন্ড দানের জন্য সচেতন মহলের দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে খাদ্য কেনার জন্য, বিষ কেনার জন্য নয়। অথচ সরকারের উদাসিন্য এবং দায়িত্বপ্রাপ্তদের ঘুষ-দুর্নীতির কারণে সে বিষই খেতে হচ্ছে জনগণকে। এ অবস্থা অবশ্যই চলতে দেয়া যায় না।

লেখক : সম্পাদক, সিএসবি২৪ ডটকম, infocsb24@gmail.com





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ