শনিবার ● ২৫ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধ্বস
সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধ্বস

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৫মিঃ) সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউপির বালিঘুগরী এলাকায় সদ্য নির্মিত যমুনার ডান তীর সংরক্ষণ বাঁধে ধ্বস নেমেছে৷ ধ্বসের কারণে প্রায় ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে৷ এতে বালিঘুগরীসহ আশপাশের কয়েকটি গ্রামের নিমাঞ্চল পস্নাবিত হওয়ার আশংকা রয়েছে৷ শনিবার বিকেলে এ ধ্বস নামে৷
স্থানীয় বাসিন্দারা, গত কয়েকদিন যাবত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোত বালিঘুঘরী এলাকায় যমুনার ডানতীর সংরক্ষন বাঁধের নিম্নাংশে আঘাত করছিল৷ শনিবার সকাল থেকেই স্রোতের কারণে বাঁধের ব্লক ধ্বসে যেতে থাকে৷ বিকেলে দিকে প্রায় ৫০ মিটার এলাকায় ধ্বস নামে৷ এতে আশপাশের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়৷
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ঈমাম জানান, পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওয়াক ওয়েতে পানি ওঠে তীর সংরক্ষণ প্রকল্পের ১৫ ও ১৬ নং প্যাকেজের সামান্য কিছু অংশের মাটি সরে গেছে৷ খবর পেয়ে সেখানে জরুরী ভিত্তিতে কাজ করা হচ্ছে৷ এটা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ