শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
রবিবার ● ২৬ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা

---ষ্টাফ রিপোর্টার :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৫৫মিঃ) অবৈধ দখলদারদের উচ্ছেদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ তিনি বলেন, এ জেলায় অবৈধ দখলের কারণে দিন দিন সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে৷ অন্যদিকে জেলায় মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ব ব্যাপকহারে বেড়ে যাচ্ছে৷ কঠোর হস্তে এদের দমন করতে হবে৷ তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আগামীতে উপজেলা পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ সমন্বয় করে কাজ করবে৷ এতে করে কাজের গতি যেমন বাড়বে তেমনি জনগণও উপকৃত হবে৷

রবিবার ২৬ জুন ২০১৬ সকালে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন৷

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ সোহেল পারভেজ, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গঁল চাকমা, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন৷

সভায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে৷ তিনি বলেন, গত ২৫জুন রাতে একটি চোর চক্রকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটারসহ বিভিন্ন দামী মালামাল জব্দ করা হয়েছে৷ এছাড়া মোটর সাইকেল চোর চক্রের আরো অন্যান্য সদস্যদের ধরতে বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে৷ জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন৷ যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি ও আইন শৃংখলা রক্ষার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি৷

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার বলেন, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ, মেয়াদ উত্তীণ খাবার রাখার দায়ে জরিমানা, বৈধ কাগজপত্রবিহীন যানবাহন ধরা’সহ বিভিন্ন কার্যক্রম যথারীতি চলছে৷ তিনি রাঙামাটি সরকারি কলেজে যে সমস্ত নির্মাণ কাজ চলছে সে কাজের বিবরণ দিয়ে একটি সাইন বোর্ড টাঙ্গানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানান৷ এতে করে জনগণও বিষয়টি সম্পর্কে জানতে পারবে বলে তিনি জানান৷

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কাপ্তাই হ্রদে মশারি জালের উত্‍পাতে মাছের প্রাকৃতিক প্রজননের মাধ্যমে পোনাগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছেনা৷ রেনু পোনাগুলো বড় হওয়া পর্যনত্ম মশারি ও ছোট জাল মারা নিষেধাজ্ঞা জারী করারও পরামর্শ দেন তিনি৷

জেলা হেডম্যান এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক থোয়াই অং মারমা জানান, কাপ্তাই উপজেলার চিত্‍মরম এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ ধীরগতিতে চলায় শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে সমস্যা হচ্ছে৷ তাই বিদ্যালয়টির নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার জন্য তিনি জেলা পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান৷ সম্প্রতি কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ২জন মারা গেছে৷ মৃত পরিবারের স্বজনদের যথাযথ আইনী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান তিনি৷

মত্‍স্য উন্নয়ন কপোরেশনের কর্মকর্তা জানান, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজননের উদ্দেশ্যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বলবত্‍ রয়েছে৷ যারা চুরি করে মাছ শিকার ও বিক্রি করছে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হচ্ছে৷

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জানান, জেলার বিভিন্ন স্থানে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ও ঈদের জাকাত সংগ্রহের কাজ যথারীতি চলছে৷

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বলেন, জেলার কাউখালী উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে৷ আগামী আগষ্ট মাসে এ কেন্দ্রটি উদ্ধোধনের সম্ভাবনা রয়েছে৷ এছাড়া বাঘাইছড়ি ও রাজস্থলী উপজেলায় দ্রুত ফায়ার স্টেশন বসানোর কাজ করা হবে৷

আনসার ভিডিপি’র কর্মকর্তা বলেন, প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম ও দাপ্তরিক কাজ সঠিকভাবে চলছে৷

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের বিভাগীয় কার্যক্রম সভায় উপস্থাপন করেন৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার
বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের  ভিতর থেকে সরকারি সেগুন গাছ  কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেতবুনিয়ায় জমে  উঠেছে  কোরবানির পশুর হাট বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩
রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ