শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে খাদ্যসংকট সাময়িক : প্রতিমন্ত্রী বীর বাহাদুর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে খাদ্যসংকট সাময়িক : প্রতিমন্ত্রী বীর বাহাদুর
মঙ্গলবার ● ৫ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ে খাদ্যসংকট সাময়িক : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

---মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান জেলা প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মিঃ)  বিভিন্ন মিডিয়ায় ঢালাওভাবে সমপ্রতি প্রকাশিত বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকাসমুহে খাদ্যসংকট বিরাজ করা সম্পর্কিত সংবাদ বিষয়ে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, জেলা তথা পাহাড়ের কোথায়ও খাদ্য সংকট নেই এবং ছিল না৷ তবে দুর্গম পাহাড়ে জুমচাষীদের চাষাবাদের সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সাময়িকভাবে অভাব বিরাজ করে, এটি স্বাভাবিক ব্যাপার৷ তিনি বলেন, সাজানো কিছু ছবি ব্যবহার করে মিডিয়াগুলোতে উস্কানিমূলক সংবাদ পরিবেশিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে নানামুখি প্রশ্ন দেখা দেয়৷ তবে সরকারের ত্রাণ মন্ত্রণালয়, পার্বত্য মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সময়েই মধ্যেই পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল অভাবগ্রস্ত এলাকাসমূহে পৌঁছানো হয় এবং বিতরণ করা বলেও তিনি জানান৷

দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা দৌলিয়ান পাড়া ও জিন্নাহপাড়াসহ বেশকটি পাড়ায় এসব ত্রাণের চাল পৌঁঁছাতে ব্যবহার করা হয় সেনাবাহিনীর হেলিকপ্টারও৷ পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সোমবার দুপুরে থানচি উপজেলা সদরে অভাবগ্রসত্ম পরিবারদের মাঝে ত্রাণের (ভিজিএফের) চাল বিতরণকালে মতবিনিময় সভায় এসব কথা বলেন৷ বান্দরবানের থানচি উপজেলা সদর৷ জেলা শহর থেকে ৮০কিমি পূর্বে গহীন অরণ্য বেষ্টিত এই থানচি উপজেলার দুর্গম এলাকাসমূহের ৫ হাজার দুস্থ পরিবারের মাঝে ২০কেজি হিসেবে ১০০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে৷ থানচি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এসব চাল বিতরণ করা হয় এ উপজেলার দুর্গম পাড়া-গ্রাম থেকে ছুটে আসা শত শত পরিবারের মাঝে৷ প্রবল বর্ষণ উপেক্ষা করেই দুস্থ পরিবারের সদস্যরা উপজেলা সদরে ছুটে আসেন৷ ভিজিএফের চাল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি৷ তিনি উপস্থিত পাহাড়ি পরিবারদের সদস্যদের মাঝে চাল বিতরণের সময় তাঁদের সাথে কুশল বিনিময়ও করেন৷ চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.শরিফ হোসেন, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলমগীর এবং সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রোসহ স্থানীয় নেতৃবৃন্দ৷ উপজেলার বডিংপাড়া, বাগান পাড়া ও নীলত পাড়ার বাসিন্দা নাইওয়াই ম্রো,মায়া প্রু মারমা এবং নুন প্রু মারমা জানান, তাদের এলাকায় কোন সময়ই খাদ্যাভাব দেখা দেয়নি,তাদের ঘরে ঘরে মজুদ রয়েছে দুইবেলা করে খাবার বা চালসহ কৃষিপণ্য৷ পাহাড়ে বর্ষায় এবং দুর্যোগকালীন সময়ে সাময়িকভাবে অভাব থাকে, কিন্তু খাদ্য সংকট হয় না৷ থানচি-হাসপাতাল নতুন সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি৷
জেলা এলজিইডির অর্থায়নে ২কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ২কিমি এ সড়কটি নির্মাণ কাজ মূলত সোমবার থেকেই শুরু হল৷ পরে পার্বত্য প্রতিমন্ত্রী থানচি উপজেলার নানামুখি সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা, প্রশাসন , জনপ্রতিনিধি ও সমাজ নেতাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)