শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মঙ্গলবার ● ৫ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

---

ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৫মিঃ) ৫ জুলাই মঙ্গলবার সকালে ঈশ্বরদীর সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়েছে৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য এবং খাদ্য ও ঈধ সামগ্রী বিতরণ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ৷ এ সময় সমিতির উদ্যোক্তা সাদেক আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, ঈশ্বরদী থানা আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন, জুলমত হোসেন, আতিয়ার রহমান ভোলা ও আকাল সরদার উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি ভুমি মন্ত্রী শরীফ বলেন, রোজা সিয়াম সাধনার মাস ৷ রোজার মাসে স্বচ্ছল মানুষ সারাদিন না খেয়ে থেকে ক্ষুধার অনুভূতি গ্রহণ করেন৷ তাদের মনে ভয় চিন্তা আসবে আল্লাহর নির্দেশের প্রতি৷ দেশে অনেক মানুষ আছেন যারা এসব চিন্তা করেন না৷ যেদিন যার বাড়িতে খাওয়া থাকে না; সেদিনটি তার জন্য রোজা হয়ে যায়৷ হাজার হাজার বছর ধরে এ ধরনের বৈষম্য হয়ে আসছে৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা, ভুখা নাঙ্গাদের কথা চিন্তা করেছিলেন৷ তিনি বলেছিলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে’— এটাই আমার জীবনের স্বপ্ন৷
পরে মন্ত্রী শতাধিক অসহায় হতদরিদ্র , প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণ করেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)