রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিখোঁজের ৫১ : ইলিয়াসের সন্ধান কামনায় দোয়ামাহফিল
নিখোঁজের ৫১ : ইলিয়াসের সন্ধান কামনায় দোয়ামাহফিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৫১ মাস পূর্ণ হলো ১৭ জুলাই রবিবার৷ ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী৷ তারা নিখোঁজের ৫১মাস ফেরিয়ে গেলেও আজো তাদের সন্ধান পাওয়া যায়নি৷ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার বাদ আসর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনসহ বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ