বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে বিশ্ব সাদাছড়ি দিবস পালন
রাঙামাটিতে বিশ্ব সাদাছড়ি দিবস পালন

ষ্টাফ রিপোর্টার :: সমাজের প্রতিটি বিবেকবান মানুষদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা ৷ তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগিতা ও সুযোগ পেলে সুষ্ঠু মানুষের ন্যয় তারাও দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে ৷ তাদের বোঝা না ভেবে সম্পদে পরিনত করতে হবে ৷
বৃহস্পতিবার সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলৰে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এ আহ্বান জানান ৷
দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
জেলা সমাজসেবা অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজিয়া পারভিন, পুলিশ বিভাগের প্রতিনিধি রমিজ আহম্মদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলপনা চাকমা৷ স্বাগত বক্তব্য দেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার ৷ পরে আলোচনাসভায় উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন অতিথিবৃন্দরা ৷
আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪২ মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ