শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্য হাতিটি উদ্ধারে কাজিপুরের চরাঞ্চলে বন কর্মকর্তারা
বন্য হাতিটি উদ্ধারে কাজিপুরের চরাঞ্চলে বন কর্মকর্তারা
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩৭মিঃ) বন্যার পানিতে ভারত থেকে ভেসে আসা সেই বন্য হাতিটি উদ্ধারে ঢাকার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে পৌছেছেন৷
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের চরছিন্না এলাকায় পৌছেছে চার সদস্যের এই প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকার বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক৷
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বন বিভাগের প্রতিনিধি দল ট্র্যাংকুলাইজারসহ বন্যপ্রাণী উদ্ধারের যন্ত্রপাতি নিয়ে কাজিপুরে আসেন৷ শুক্রবার সকালেই ছিন্নার চর এলাকায় যেখানে হাতিটি অবস্থান করছে সেখানে পৌছেছেন৷ তাদের সাথে সিরাজগঞ্জের ফরেস্ট অফিসার নুরুল ইসলামও রয়েছেন৷ অপরদিকে ডিএফও (পাবনা) মো. আলাউদ্দিন ঘটনাস্থলে যাচ্ছেন৷
ঢাকার বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে জানান, আমরা এখন সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছি৷ অজ্ঞান করার জন্য ট্যাংকুলাইজার মেশিন আনা হয়েছে৷ দুর্গম চরাঞ্চলে হাতিটি অবস্থান করায় অজ্ঞান করার পর এটিকে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই৷ তবে নদীর কাছাকাছি নিয়ে যেতে পারলে জাহাজে করে বহন করা সম্ভব হবে৷
তিনি আরও জানান, ভারতীয় বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে৷ যথাসময়ে ঘটনাস্থলে পৌছলে হাতিটি তাদের কাছেই হস্তান্তর করা হবে৷ অন্যত্থা এটি উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ তবে কত সময়ের মধ্যে এটি উদ্ধার করা সম্ভব তা নির্দিষ্ট করে জানাতে পারেন নি বন বিভাগের এ কর্মকর্তা৷
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম জানান, হাতিটির জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷ বন কর্মকর্তারা অবস্থা বুঝে হাতিটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন৷ এছাড়া হাতি টিকে কেও যাতে বিরক্ত না করে সাধরন মানুষকে সচেতন করার সে ব্যবস্থাও নেয়া হয়েছে৷
গত ২৬ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ভেসে আসে ভারতীয় হাতিটি৷ পরে গত রৌমারী হয়ে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও জামালপুরের মাদারগঞ্জ এলাকা হয়ে মঙ্গলবার সিরাজগঞ্জের মনসুরনগর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল চরছিন্না এলাকায় এসে অবস্থান নেয়৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা