শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন দক্ষ ও শিক্ষিত চালক
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন দক্ষ ও শিক্ষিত চালক
রবিবার ● ২৪ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন দক্ষ ও শিক্ষিত চালক

---লায়ন মোঃ গনি মিয়া বাবুল :: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তালিকায় প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম৷ অনেকেই পঙ্গুত্ব বরণ করছে সারা জীবনের জন্যে৷ অথচ সড়ক দুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন বিভাগ থাকলেও কোনভাবেই তা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরি ভূমিকা পালন করতে পারছে না৷ এতে সড়ক-মহাসড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল৷

প্রতিবছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রায় ১০ লাখ লোক জীবন হারায় এবং ৫০ লাখ প্রতিবন্ধী হয়৷ বাংলাদেশে সর্বমোট মৃত্যুহারের সর্বোচ্চ শতকরা ১৪ ভাগ মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়৷ বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমান প্রায় ৪ হাজার কোটি টাকা৷ যা জিডিপি’র প্রায় শতকরা ২ ভাগ৷ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের গাড়ির সংখ্যা ও মৃত্যুর আনুপাতিক হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশী৷ আমেরিকায় প্রতি ১০ হাজার গাড়ি দুইজন লোকের মৃত্যু ঘটায়৷ ওরা নিয়ম মেনে গাড়ি চালায়, ওদের রাস্তা সু-পরিসর এবং সেখানে ভূয়া লাইসেন্সের ড্রাইভার নেই ৷ সর্বপরী ওদের ট্রাফিক পুলিশ দুর্নীতিপরায়ন নয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত৷ আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়ার চিত্রটি কেমন দেখা যাক৷ পাকিস্তানের প্রতি ১০ হাজার গাড়ির বিপরীতে দুর্ঘটনাজনিত মৃত্যু হয় ১৯ জনের, ভারতের ২৫ জনের৷ অথচ বাংলাদেশে প্রতি ১০ হাজার গাড়ি ৬০ জনের মৃত্যু ঘটায়৷ বাংলাদেশে প্রতি ১ হাজার লোকের আছে মাত্র দুটি গাড়ি৷ নেপালে প্রতি ১হাজার লোকের আছে ৯টি গাড়ি, ভারতে ১২টি আর পাকিস্তানে প্রায় ১৪টি৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশে তুলনামূলকভাবে গাড়ি কম৷ পাকিস্তানে গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশী৷ আমেরিকার মত উন্নত দেশের কথা নাইবা আনলাম৷ সেখানে শতকরা ৭৫ জন লোকেরই গাড়ি আছে৷ বিশ্বাস করার মত নয়, আমাদের হাসপাতালগুলো ২৫ ভাগ বিছানা দখলে থাকে সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা৷

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বাংলাদেশে অত্যন্ত উদ্বেগজনক৷ জনস্বাস্থ্য বিবেচনায় এটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনস্বাস্থ্য সমস্যা৷ একজন দক্ষ চালক সড়ক দুর্ঘটনারোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ তবে আমাদের অন্য কারণগুলোও বিবেচনায় আনতে হবে৷ গাড়ির যান্ত্রিক ত্রুটি, সড়কের অবস্থা, পথচারীদের বেপরোয়া চলাচলও সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে৷

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যতই ব্যবস্থা আমরা নিই না কেন, দুর্ঘটনা কমাতে পারবো কিন্তু বন্ধ করতে পারবো না৷ তাই দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি দুর্ঘটনাজনিত মৃত্যু ও পঙ্গুত্ব রোধে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে৷ গুরুত্ব দিতে হবে প্রাথমিক ও জরুরী পরিচর্যার৷ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে সে অঞ্চলের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার, সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের দুর্ঘটনা পরবর্তী করণীয় সম্বন্ধে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷ সড়ক দুর্ঘটনা নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মানুষের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে হবে৷

দেশে বৈধ গাড়ীর সংখ্যা ১৩ লাখেরও বেশী৷ কিন্তু এই গাড়ির জন্য বৈধ চালকের সংখ্যা মাত্র ৮ লাখ৷ বাকী গাড়ি যাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের লাইসেন্স বৈধ নয়৷ অনেকের একাধিক লাইসেন্সও আছে ৷ স্বাভাবিকভাবেই এই অবৈধ লাইসেন্সধারী গাড়ী চালকরা গাড়ি চালাতে গিয়ে আইনের ধার ধারে না, সঠিক ভাবে প্রশিৰিত নন এমন চালকের সংখ্যাও কম নয়৷
সম্প্রতি হাইকোর্ট এক রায়ে, গাড়ী চালকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি পাশ নির্ধারণ করে। এই সিদ্ধান্ত পাঁচ বছরের মধ্যে কার্যকর করার পদক্ষেপ নিতে হবে৷ মহাসড়কে রোড ডিভাইডার তৈরী ও পথচারী চলাচলের প্রয়োজনীয় স্থানে আন্ডারপাস ও স্কুল সিলেবাসে ট্রাফিক নিয়ম অন্তভূর্ক্ত করার নির্দেশনাও দিয়েছে আদালত৷ নির্দেশনা অনুযায়ী সরকারকে মোটরযান আইনে বিভিন্ন অপরাধে সাজা ও জরিমানা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ একই সঙ্গে দুর্ঘটনা রোধে আদালতের নির্দেশে গঠিত কমিটির সুপারিশগুলি কার্যকর করতে হবে৷

চালকদের বেপরোয়া গাড়ি চালানো, দ্রুত গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রবণতা, সরকারি অব্যবস্থাপনায় গাড়ী চালানোর অনুমতিপত্র প্রদান ইত্যাদি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ৷ এইসব দুর্নীতির দায় কি শুধুমাত্র চালকদের উপরই বর্তাবে ? নাকি সংশ্লিষ্ট পরিবহন কোম্পানীগুলোকেও দুর্ঘটনার দায়ভার নিতে হবে ?

কোম্পানীর অধীনে যেসব চালকরা গাড়ি চালান সেসব ক্ষেত্রে পরিবহন কোম্পানীগুলোও তাদের দায় থেকে অব্যাহতি পেতে পারেন না৷ দেখতে হবে গাড়ির ফিটনেস ছিল কিনা ? তারা কতোটা শারীরিকভাবে এবং মানসিকভাবে গাড়ি চালানোর জন্য প্রস্তুত ? এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানীগুলোকে যাত্রার পূর্বে অবশ্যই যাচাই করে নিতে হবে৷

বর্তমান সরকার ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২০ সালের মধ্যে মারাত্মক সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে৷ এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি সড়ক বিভাগ মহাসড়কের ১৪৪টি স্থানকে দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত করে এর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে৷ ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় এলাকায় ‘ইমপ্রুভমেন্ট অব রোড সেফটি অ্যাট ব্যাক স্পটস অন ন্যাশনাল হাইওয়েজ’ শীর্ষক প্রকল্পটির সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে৷

আমাদের দেশে ড্রাইভিংকে এখনও নিম্নমানের পেশা হিসেবে দেখা হয়৷ বাস ও ট্রাক ড্রাইভাররা দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৬-১৮ ঘন্টাই পরিশ্রম করেন৷ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এভাবে পথেঘাটে থাকতে থাকতে তাদের মধ্যে অস্থিরতা তৈরী হয়৷ তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷ যার ফলে তারা তাদের পেশায় মনোনিবেশ করতে পারেন না৷ এটিও দুর্ঘটনার একটি বড় কারণ৷

ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে চালকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি তাদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়াতে হবে৷ এছাড়া চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে৷ ট্রাফিক আইন মেনে ভালভাবে গাড়ি চালাতে চালকের মানসিক ও শারীরিক সুস্থতা আবশ্যক৷ এই সকল বিষয়ে গাড়ির মালিক ও শ্রমিক সংগঠন এবং সরকারকে সচেষ্ট হতে হবে৷ সহনীয় মাত্রায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে প্রয়োজন দক্ষ ও শিক্ষিত গাড়ী চালক৷ এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী৷

লেখক : শিক্ষক, কলাম লেখক, প্রাবন্ধিক ও সংগঠক





উপ সম্পাদকীয় এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)