শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মাছ চাষে সফল নারী উদ্যোক্তা রুবা খানম
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মাছ চাষে সফল নারী উদ্যোক্তা রুবা খানম
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাছ চাষে সফল নারী উদ্যোক্তা রুবা খানম

--- বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: নিজের একান্ত শখ থেকে ২০১২ সালে বাড়ির পুকুরে মাছচাষ শুরু করেন সিলেটের বিশ্বনাথে উপজেলার রামধানা গ্রামের প্রবাসী আফিয়া খানম৷ একটু পরিশ্রমে তিনি পান ব্যাপক সফলতা৷ এ সফলতার কারণে পরের বছর থেকেই শুরু করেন বাণিজ্যিকভাবে মাছচাষ৷ এখানেও সফলতা তিনি পান৷ এরপর থেমে না থেকে মাছচাষের পাশাপাশি শুরু করেন সবজি চাষ৷ সফলতা তাঁর সঙ্গি হওয়ায় তাতেও সফল হন আফিয়া খানম৷
২০১৪ সালে প্রবাসী দম্পতির কনিষ্ঠ কন্যা ও উপজেলার অন্যতম নারী উদ্যোক্তা রুবা খানম মায়ের শুরু করা মাছ ও সবজি চাষের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন৷ মায়ের মতো রুবা খানমও মাছচাষে পেতে শুরু করেন একের পর এক সফলতা৷ এর ফলশ্রুতিতে মাছচাষে সফলতা হিসেবে ২০১৫ সালে উপজেলা পর্যায়ে ও ২০১৬ সালে জেলা পর্যায়ে সফল সম্বনিত মাছচাষ উত্‍পাদনকারী হিসেবে শ্রেষ্ঠত্বের পুরস্কার পান ‘আফিয়া খানম ফিসারিজ’র সত্ত্বাধিকারী রুবা খানম৷
রুবা খানমের এই সফলতার খবর শুনে তার নিজের এলাকার পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় পুরুষদের পাশাপাশি নারীরা সম্পৃক্ত হচ্ছেন লাভজনক এপন্থার সঙ্গে৷ এতে অর্থনৈতিকভাবে উপজেলার অনেকেই পাচ্ছেন নিজের কর্ম ফলের ওপর নির্ভর করে সফলতা৷ মাছ ও সবজি চাষে পুরুষদের পাশাপাশি নারীরা আরাও ব্যাপক হারে এগিয়ে আসলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরোও সমৃদ্ধ হবে বলে মনে করেন তরুণী উদ্যোক্তা রুবা খানম৷
উপজেলার রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দম্পতি জয়নাল আবেদীন ও আফিয়া খানমের ৬ কন্যা ও ১ পুত্র সন্তানের মধ্যে রুবা খানম ষষ্ঠ সন্তান৷ ২০১৩ সালে ৬ বিঘা জমিতে ২টি পুকুর করে করে মাছচাষ শুরু করে রুবা খানমের মা আফিয়া খানম প্রথম বছরে আয় করেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা৷ আর ২০১৪ সাথে রুবা খানম দায়িত্ব গ্রহণের পর পূর্বের ৬ বিঘার সাথে আরোও ৪ বিঘা যোগ করে নতুন আরেকটি পুকুর তৈরী করে শুরু করেন মাছচাষ৷ বর্তমানে পুকুরগুলোতে যে পরিমাণ মাছ (রুই, কাতলা, কালী বাউস, রাজপুঁটি, দেশীয় শিং-মাগুর-কৈ) রয়েছে যার পরিমান বিক্রি করার সময়ে প্রায় ১২ টনেরও অধিক হবে বলে জানান রুবা খানম৷
মাছচাষের পাশাপাশি নিজেদের বাসা-বাড়ি ও পুকুর পাড়সহ প্রায় ২ বিঘা জমিতে রুবা খানম করেছেন সবজি চাষ৷ এতে রয়েছে শিম, বর্ষাকালীন টমোটো, নাগা মরিচসহ নানান ধরনের মৌসুম ভিত্তিক সবজি৷ আর সবজি চাষের ক্ষেত্রে ব্যবহার করছেন জৈব পদ্ধতি তৈরী ভার্মি কম্পোস্ট সার৷ এর পাশাপাশি বাবা জয়নাল আবেদীনের প্রতিষ্ঠিত গরুর খামার নিজের দায়িত্বে আনার পর থেকে বছর প্রায় ১ লাখ টাকার দুধ বিক্রি করছেন রুবা খানম৷ তাঁর খামারে রয়েছে উন্নত মানের ১০টি গরু৷ এরমধ্যে ৪টি গাভী৷
রুবা খানম ফিজারিজের দায়িত্ব গ্রহণের পর ২০১৪ সালে মাছ বিক্রি থেকে আয় করেন প্রায় ৫ লাখ টাকা ও ২০১৫ সালে আয়ের পরিমান বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাড়ে ৫ লাখ টাকায়৷ সবজি চাষ থেকে প্রতি বছর রুবা খানমের আয় রয়েছে প্রায় ৮০ হাজার টাকা৷ চলতি বছরে (২০১৬ সালে) পুকুরে থাকা মাছ ১০ থেকে ১২ লাখ টাকায় বিক্রি করে সম্ভব হবে বলে আশাবাদি নারী উদ্যোক্তা রুবা খানম৷
উপজেলায় সৃষ্ঠমান নারী উদ্যোক্তাদের ও রুবা খানমের সফলতায় তাঁকে উত্‍সাহ দিতে ২৩ জুলাই আফিয়া খানম ফিসারিজ পরিদর্শন করেন বিশ্বনাথের কৃতিসন্তান ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন৷ এসময় তিনি বিভিন্ন প্রজাতির মাছের পোনাও অবমুক্ত করেন৷
মায়ের সফলতা দেখে মাছ ও সবজি চাষের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন বলে জানান রুবা খানম৷ আর ভবিষ্যত্‍ সফলতার জন্য তিনি সর্বস্থরের জনসাধারণের কাছে সহযোগীতা ও দোয়া কামনা করেছেন৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)