রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
কাউখালীতে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মিঃ) ২০৩০ এর পথে দারিদ্র বিমোচনে ব্যায় এবং উত্পাদনের ক্ষেত্রে স্থায়িত্বশীলতা অর্জন’ এই প্রতি পাদ্য বিষয় নিয়ে প্রতিবারের মতো এবারও রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আর এইচ স্টেপ উদ্দেগে আর্ন্তজাতিক যুব দিবস-২০১৬ উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা ১৪ আগষ্ট রবিবার সকাল ১০টায় পোয়াপাড়া ইপসা এনজিও’র মিলনায়তনে পালন করা হয়৷
দিবসটি উপলক্ষে বেসরকারী উন্নয়নমুলুক সংস্থা আরএইচস্টেপ এর এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদিক্ষিন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরএইচস্টেপ ইয়ুথ ফোরাম চেয়ারপারসন জান্নাতুল মাওয়া৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক ৷ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. ওমর ফারুক, এস আর এইচ আর শিক্ষক সবুজ চাকমা ও ইয়ুথ ফোরাম ভাইস চেয়ারম্যান জয় সাহা ৷
অনুষ্টানে ধারনা পত্র উপাস্থাপন করেন কাউখালী আরএইচস্টেপ ইউবিআর
উপজেলা ম্যানেজার তুহিন চাকমা ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকে যারা কিশোর-কিশোরী আগামী দিনে তারা যুবক ও যুবতী ৷ যুবক ও যুবতীরা দেশের সম্পদ, যুবরাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে ৷ যুব শক্তি অনেক বড় শক্তি ৷ তাই দেশ এগিয়ে নিয়ে যেতে হলে যুবদের কাজে লাগাতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে ৷ আর দেশ এগিয়ে গেলে অর্থনৈতিক মুক্তি মিলবে বলে বক্তারা আলোচনা সভায় তাদের এই অভিব্যাক্তি প্রকাশ করেন ৷
পরে আরএইচস্টেপ ইয়ুথ ফোরামের শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ৷





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ