শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে : বাঙ্গালী সংগঠন গুলির যৌথ কর্মসূচি ঘোষনা
প্রথম পাতা » কৃষি » পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে : বাঙ্গালী সংগঠন গুলির যৌথ কর্মসূচি ঘোষনা
রবিবার ● ১৪ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে : বাঙ্গালী সংগঠন গুলির যৌথ কর্মসূচি ঘোষনা

---ষ্টাফ রিপোর্টার :: (৩০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২৫মিঃ) মন্ত্রীসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার ১৪ আগষ্ট রবিবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে পার্বত্য অঞ্চলের ৫টি বাঙালী সংগঠন। ১৪ আগষ্ট রবিবার রাজধানীতে ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা শেষে এই কর্মসূচী ঘোষণা করে পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান । তিনি গণমাধ্যমে এক বিবৃতিতে জানান, ১৪ আগস্ট, রবিবার বিকেল ৩টায় পার্বত্য বাঙ্গালীর শীর্ষ ৫ সংগঠনের উদ্যোগে পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সরকার কর্তৃক সংশোধনী আইন ২০১৬ গেজেট আকারে প্রকাশের এর প্রতিবাদে এবং তা দ্রুত বাতিলের দাবিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় ।

এসময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের পক্ষে ইঞ্জিনিয়ার আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, চেয়ারম্যান, পার্বত্য গন পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের পক্ষে অ্যাডভোকেট পারভেজ তালুকদার ,মহাসচিব ,পার্বত্য গন পরিষদ ও প্রতিষ্ঠাতা সভাপতি পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ, অ্যাডভোকেট আলম খান, সাংগঠনিক সম্পাদক পার্বত্য গন পরিষদ, পার্বত্য চট্রগ্রাম সমঅধিকার আন্দোলনের পক্ষে মো. মনিরুজ্জামান মনির, মহাসচিব পার্বত্য চট্রগ্রাম সমঅধিকার আন্দোলন, শেখ আহম্মেদ রাজু, সাংগঠনিক সম্পাদক, পার্বত্য নাগরিক পরিষদ, সাহাদাত ফরাজি সাকিব পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সভাপতি, মো. সাইফুল ইসলাম খান , আহ্ববায়ক পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ, ঢাকা মহানগর, মো, নাজমুল হোসেন কেন্দ্রীয় সহ- প্রচার সম্পাদক ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ প্রমুখ ।

সভায় বক্তারা বলেন,পাহাড়ের সব জমির মালিক উপজাতিরা নয়, বাঙালি জনগণও পার্বত্যাঞ্চলের ভূমির মালিক। এই সমস্যা দূর করতে সরকার ভূমি কমিশন আইন সংস্কারের উদ্যোগ নিলেও কমিশনে ১ জন বাঙালি ও রাখেনি, এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। ভূমি কমিশন আইন সংস্করণের ফলে ১৯৭০-১৯৮১ সালে যেসব বাঙালি রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে পাহাড়ি অঞ্চলে গিয়েছিল তাদেরকে সেখান থেকে চলে আসতে হবে। উপজাতিরা প্রকাশ্যে এটি বলতে পারছেন না, এই জন্য কিছু কৌশল অবলম্বন করে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে বাঙালিরা বাধ্য বিতাড়িত হয়ে পার্বত্য চট্রগ্রাম থেকে চলে আসে।

পার্বত্য ভূমি কমিশন আইন ২০১৬ বাতিলের দাবীতে : বাঙ্গালী সংগঠন গুলির যৌথ কর্মসূচি ঘোষনা মধ্য রয়েছে :

১৭ আগষ্ট ২০১৬ তারিখ পার্বত্য তিন জেলায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ,১৮ আগষ্ট পার্বত্য তিন জেলায় এবং সকল উপজেলায় বিক্ষোভ মিছিল, ১৯, ২০, ২১ ও ২২ আগষ্ট পার্বত্য তিন জেলায় বিভিন্ন পেশাজীবিদের সাথে মত বিনিময়, ২৪  আগষ্ট তিন পার্বত্য জেলা এবং উপজেলায় মশাল ও মোমবাতি প্রজ্বল মিছিল,২৮  আগষ্ট তারিখ পার্বত্য তিন জেলায়, জেলা প্রশাসেকের মাধ্যামে রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও গণপ্রতীক অনশন কর্মসূচি ও  ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী নতুন কর্মসূচী ঘোষণা দেওয়া হবে বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানানো হয়েছে সংগঠন ৫টি পক্ষ থেকে।

উল্লেখ্য সংগঠনের নেতৃবৃন্দ জানান, সোমবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং জাতিজনক বঙ্গবন্ধুর প্রতি সম্মানা দেখিয়ে তাদের সংগঠন গুলির পক্ষ থেকে আন্দোলনের কোন কর্ম সূচি রাখা হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)